বৃহস্পতিবার, 24 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভর্তি পরীক্ষার পূর্বের রাতে বর্ণাঢ্য সাজে বাকৃবি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ - ৯:৩৬ অপরাহ্ন

রাত পেরোলেই দেশের নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও (বাকৃবি) সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে ক্যাম্পাস পরিদর্শন করে দেখতে পাওয়া যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে জাঁকজমক সাজে সেজেছে বাকৃবি। পরীক্ষার আগের রাতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। 

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন নানান ধরনের স্টল তৈরি করেছে। এছাড়া বিভিন্ন বিভাগীয় সমিতি এবং অনুষদের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। আলোকবাতি আর বিভিন্ন ব্যানারে সাজানো হয়েছে স্টলগুলো। এসব সংগঠনের সদস্যরা পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়ে সহায়তা করে থাকে। রাতে স্টলগুলো পরিদর্শন করেন বাকৃবির উপাচার্য এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির সদস্য ও বাকৃবির শিক্ষার্থী সিফাত ছালেহীন বলেন, ‘উৎসবমুখর এ রাতকে রাঙিয়ে তুলতে এবারও আমরা আমাদের সমিতির পক্ষ থেকে স্টল দিয়েছি। জেলা-গ্রাম হতে আগত পরীক্ষার্থীদের সকল উপায়ে সাহায্য করতে আমরা সচেষ্ট আছি।’

নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.আব্দুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। পরীক্ষার দিন সকাল ৮টার মধ্যে ক্যাম্পাসে পুলিশ চলে আসবে। তাদের সাথে সার্বিক সহযোগিতায় থাকবে বিএনসিসি থেকে ১৫ জন সদস্য এবং নিরাপত্তা কর্মীরা। এছাড়াও প্রক্টরিয়াল বডির সদস্যরা সার্বিক পরিস্থিতি সদা পর্যবেক্ষণে রাখবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বঙ্গবন্ধু হলকে ‘বিজয়-২৪’ নামকরণের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে গ্রেপ্তার

টিম উৎসবের আয়োজনে বাকৃবিতে নবান্ন উৎসব পালিত

বৈচিত্র্যের ঝুড়িতে শিক্ষা আর পুষ্টি: সোহরাওয়ার্দী কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মৌসুমি ফল উৎসব

পাবিপ্রবিতে বহ্নিশিখার সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন

ফুলবাড়ীতে স্পন্সর শিশুদের ফুটবল খেলা

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রাণীস্বাস্থ্য: বাকৃবিতে বৈজ্ঞানিক সম্মেলন

গণহত্যা দিবস: এক মিনিট অন্ধকার থাকবে ইবি

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার