সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ৬:০৪ অপরাহ্ন
জামায়াতে ইসলাম আমীর আগমন উপলক্ষে নাগেশ্বরীতে শুভেচ্ছা মিছিল

জামায়াতে ইসলাম আমীর ডা. শফিকুর রহমানের আসন্ন আগমন উপলক্ষে  ২০ জানুয়ারি ২০২৫: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজ বিকেল ৪.৩০টায় একটি শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

নাগেশ্বরী উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান। তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি খন্দকার মহিবুল হক খন্দকার (বেলাল মাস্টার), জেলা সুরা সদস্য মাওলানা আফজাল হোসেন এবং স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আমীরে জামায়াতের সফরের গুরুত্ব তুলে ধরে বলেন, “এ সফর দলীয় কার্যক্রমকে নতুন গতি দেবে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করবে।” তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

আগামী ২৪ জানুয়ারি ডা. শফিকুর রহমানের কুড়িগ্রাম আগমন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি কার্যক্রম চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আরো পড়ুন

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি

ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল হাসান

হলে মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যবিপ্রবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল

বাউফলে তরমুজের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

মিশরের আন্তর্জাতিক বই মেলায় রাবি সাবেক শিক্ষার্থীর থিসিস পেপার

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

মাভাবিপ্রবি ঘাটাইল অ্যাসোসিয়েশনের নেতৃত্বে রাকিব-উদয়

দীর্ঘ অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে পবিপ্রবির  শিক্ষক বরখাস্ত

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট