শুক্রবার, 25 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ - ১১:৫০ পূর্বাহ্ন

দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ভর্তি পরীক্ষা শুরু হয়। এর পূর্বে সকাল ১০ টা থেকেই কেন্দ্রে প্রবেশ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তল্লাশির মাধ্যমে হলে প্রবেশ করানো হয়।

জানা যায়, বাকৃবিসহ মোট ৮টি মূল কেন্দ্র এবং ৩টি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষার জন্য আবেদন পড়েছে ৭৫ হাজার ১৭টি। তন্মধ্যে বাকৃবি কেন্দ্রে সিট পড়েছে ১২ হাজার ৬শ ৩৪ জন পরিক্ষার্থীর।

 

সার্বিক বিষয়ে বাকৃবির গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি এবং ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের প্রস্তুতি চূড়ান্ত। ইতোমধ্যে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করেছে। প্রশ্নপত্রসমেত শিক্ষকরাও পরীক্ষার হলে চলে গিয়েছে। দুপুর ১২ টা নাগাদ পরীক্ষা সমাপ্ত হবে। এছাড়াও গতকাল এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্বে থাকা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে প্রশ্নপত্র নিয়ে একটি টিম বাকৃবিতে আসে। পরীক্ষার দিন অর্থাৎ আজ সকালে বাকৃবির ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা ওই টিমের উপস্থিতিতে প্রশ্নপত্র কেন্দ্র অনুযায়ী পাঠিয়ে দেয়। এখন পর্যন্ত পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রয়েছে, আশা করি সফলভাবে ভর্তি পরীক্ষার কার্যক্রম সম্পন্ন করতে পারব।

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলেও নেই প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী।

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধশতাধিক

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

মহানবী সা: কে কটূক্তির কারেণে গ্রেপ্তার ১

মধ্যরাতে নিরাপত্তা কর্মীদের মাঝে ইবি ছাত্রদলের সাহরি বিতরণ

পবিপ্রবিতে ৫ম প্রাণি কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগের ১০৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ৭৮,৯৯৪ জন

শীতের আমেজ ছড়িয়ে দিতে গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ