শনিবার, 25 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতি

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫ - ৩:৪৫ অপরাহ্ন

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে  রোগীর স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। হাসপাতাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পেটে ব্যথা নিয়ে ভর্তি রোগী নজরুল ইসলামের মৃত্যুর পর স্বজনদের বিরুদ্ধে এক ইন্টার্ন চিকিৎসককে মারধরের এ অভিযোগ উঠেছে।

নজরুল ইসলাম যশোর শহরের বারান্দীপাড়া বউ বাজার এলাকার মৃত বাবু মিয়ার ছেলে। 

স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে। মারধরের শিকার চিকিৎসক ইফতে খায়রুল আলম শুভ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুর ৩টা ১৫ মিনিটে পেটে ব্যথা নিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন নজরুল ইসলাম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। ভর্তির পর থেকে রোগীকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করা হয়েছিলো।

এদিকে নজরুল ইসলামের মৃত্যুর পর তার ছেলে ইমরান হোসেনসহ অন্য স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওয়ার্ডে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক ইফতে খায়রুল আলম শুভর ওপর চড়াও হন। এসময় তাকে কিল-ঘুষি মেরে আহত করা হয়। পরে অন্য রোগীর স্বজনরা ওই চিকিৎসককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

মৃত রোগীর স্বজনদের অভিযোগ, পেটে ব্যথায় আক্রান্ত হয়ে নজরুল ইসলাম হাসপাতালে ভর্তি হন। তার অন্য কোন জটিলতা ছিলো না। ভুল চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। এদিকে মৃতের ছেলে ইমরান হোসেন অভিযোগ করেন, পিতাকে ভর্তির পর চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়েছেন। এরপর থেকে কোন চিকিৎসক বাবাকে দেখতে আসেননি। শুক্রবার ছুটির দিন হওয়ায় চিকিৎসকরা রাউন্ডে আসেন না বলে সেবিকেরা তাদের জানান। ফলের শুক্রবার সারাদিন চিকিৎসকের ব্যবস্থাপত্র না পেয়ে তার পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। 

এই বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বলেন, ঘটনাটি জানার সাথেই তিনি হাসপাতালে যান। রোগীর মৃত্যুর পর স্বজনরা অন্যায়ভাবে একজন ইনটার্ন চিকিৎসকে মারধর করেছে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলে তারা কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করতে পারতেন। যা ঘটেছে তা রীতিমতো দুঃখজনক।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. হিমাদ্রী শেখর সরকার জানান, মেডিসিন ওয়ার্ডে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনরা দায়িত্বরত একজন ইন্টার্ন চিকিৎসকে মারধর করেছে বলে শুনেছেন৷ রোগীর স্বজনরা চিকিৎসকদের নিরাপত্তা দিতে না পারলে তারা স্বাচ্ছন্দ্যে কাজ করবেন কিভাবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খেজুর গাছ থেকে কীভাবে রস সংগ্রহ করা হয়

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রদলের মানববন্ধন

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

পুঠিয়ায় হায়নার কামড়ে ৪জন আহত

পাবিপ্রবি’র মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

৩ আগস্ট: দেশের প্রথম দখলদার স্বাধীন ক্যাম্পাস হিসেবে ইতিহাস গড়ে মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

জাককানইবিতে নবনির্মিত কলা ভবনের উদ্বোধন

‘জুলাই সনদ নিয়ে কালক্ষেপণ করা মানে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি’