সোমবার, 27 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে দুই সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫ - ৪:৪৯ অপরাহ্ন

দুই সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে সম্পুর্ন বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটি। আজ দুপুর থেকেই এই বিতরণ কর্মসূচী শুরু হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল কুরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটির চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান।  

মাননীয় উপাচার্য কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে কোরআন শরীফ বিতরণ কর্মসূচি পালিত হয় । শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান পরিচালনা করার জন্য গতকালকেই শিক্ষার্থীদের মাঝে এন্ট্রি কার্ড প্রদান করা হয় এবং আটটি অনুষদের অধীনে আটটি স্টল বসানো হয় যাতে করে সহজেই শিক্ষার্থীরা তাদের পবিত্র কোরআন শরীফ গ্রহণ করতে পারে। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোরআন শরীফ শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, কোরআন শরীফ হচ্ছে স্রষ্টার সৃষ্টির গ্রন্থ। কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান এবং আল্লাহ প্রদত্ত বানী। তাই কোরআন মেনে জীবন পরিচালনা করা আমাদের সকলের কর্তব্য। সবশেষে আমি দাওয়া সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই সুন্দর আয়োজন করার জন্য। 

মাননীয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, কোরআন শরীফ হচ্ছে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ। একজন ইঞ্জিনিয়ার হতে হলে যেমন ইঞ্জিনিয়ার বিষয়ে পড়ালেখা করতে হয়, আইনজীবী হতে হলে আইন বিষয়ে পড়ালেখা করতে হয় ঠিক তেমনই একজন মুসলিম হিসেবে সকলকেই কোরান শরীফ পড়তে হবে। নয়তো আমরা নিজেকে কখনোই একজন মুসলিম হিসেবে দাবি করতে পারি না। আজকের অনুষ্ঠানে মাধ্যমেই হাজারো শিক্ষার্থীদের এভাবে ছড়িয়ে পড়ুক আল্লাহ প্রদত্ত বানী। পরিশেষে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

 

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ