বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার,​ বিলম্বে চট্টগ্রাম ছাড়লো ট্রেন

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ১২:১৯ অপরাহ্ন

রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে গতকাল সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল । রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসসহ সবই বিলম্বিত সূচিতে চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেন চলাচল শুরু করল

বুধবার (২৯ জানুয়ারি) ঢাকাগামী আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেস ছাড়ার কথা সকাল সাড়ে ৭টায়, সেই ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন ছেড়েছে সকাল ৯টা ৫ মিনিটে। ঢাকাগামী আরেক ট্রেন চট্টলা এক্সপ্রেস সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে গেছে ৮টা ১০ মিনিটে এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ৭টা ৫০ মিনিটে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ত্যাগ করে ৮টা ৪০ মিনিটে।চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, ‘আমাদের কয়েকটা ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। বিলম্বিত সময়ে ছেড়ে গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আশাকরি মহানগর এক্সপ্রেস ঠিক সময়ে ছেড়ে যাবে। আশাকরি এরপর আর কোনো ট্রেন ছাড়তে বিলম্ব হবে না। দুপুর ১২টার পর থেকে সব ট্রেন যথাসময়ে চলবে।’
তবে রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর ভোর সাড়ে ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রাম অভিমুখে প্রথম ট্রেন ছেড়ে আসে। সেটিও ছাড়া হয় বিলম্বিত সময়ে। সূচি অনুযায়ী ভোর ৫টায় ছেড়ে আসার কথা ছিলো।

উল্লেক্ষ্য যে, সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনিদির্ষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোণায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার-৬

বৈশাখের রঙে রঙিন ডিআইইউ, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক উৎসব উদযাপন

হাবিপ্রবি ছায়া জাতিসংঘের নেতৃত্বে ফাহিম-নাবিলা

পাঁচবিবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

যশোর জেলা এনএসআই এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতারক চিকিৎসককে আটক

রূপগঞ্জে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

চার বিশ্ববিদ্যালয়ে এসএফএল’র ‘ওয়াক ফর লিবার্টি এন্ড প্ল্যান্ট ফর ফিউচার’ কর্মসূচি অনুষ্ঠিত

হবিগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে গণধর্ষণ, আটক ২