বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চালককে নির্যাতনের কারণে ওসি সহ ১৫ পুলিশের নামে মামলা

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ৭:৫১ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে রেখে রোকন মোল্লা (৩৬) নামে এক ট্রাক চালককে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়া থানা ও সলঙ্গা থানার সাবেক ওসিসহ আরও ৪ পুলিশ কর্মকর্তা ও অজ্ঞাত ০৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জ আমলী আদালতে ট্রাক চালক রোকন মোল্লা নিজেই বাদী হয়ে আদালতে মামলা করেন। ট্রাক ড্রাইবার রোকন পাবনা জেলার ফরিদপুর থানার নেছরাপাড়া এলাকার রহমত মোল্লার ছেলে।

বুধবার (২৯ জানুয়ারি) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী গোলাম হাদী কিরন।

মামলায় অভিযুক্তরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সলংঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক, সলঙ্গা থানার সাবেক তদন্ত ওসি শেখ তাজউদ্দিন আহমেদ, উল্লাপাড়া থানার সাবেক সাব-ইন্সপেক্টর আব্দুস ছালাম, সাব-ইন্সপেক্টর (সলঙ্গা থানা) মনসুর রহমান, সহকারী সাব-ইন্সপেক্টর (সলঙ্গা) আব্দুল কুদ্দুস। অজ্ঞাত আরও ৯ জন পুলিশ সদস্য কে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায় ৫ মে ২০২৪ এ ট্রাক চালক রোকন মোল্লা বগুড়া থেকে পাবনা যাওয়ার পথে রাত ১টায় ঢাকা-নগরবাড়ি মহাসড়কের কাওয়াক মোড়ে রাত্রিকালীন ডিউটিরত পুলিশের পিক-আপের সাথে ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে উল্লাপাড়া মডেল থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম ড্রাইভার রোকন মোল্লার দিকে রিভলভার তাক করে। ট্রাক চালক ভয়ে গাড়ি ঘুরিয়ে সিরাজগঞ্জ রোডের দিকে দ্রুত ছুটতে থাকলে পুলিশের গাড়িও পিছু নেয়। খবর পেয়ে সলঙ্গা থানার সাবেক ওসি এনামুল হক ও ট্রাকটি ধরতে পিছু নেয়। পরে সলঙ্গা থানার রাজশাহী-পাবনা মহাসড়কের হরিণচড়া ট্রাক চালক রোকন মোল্লাকে আটক করে মারধর করে ওসি আসিফ তার ডান পায়ে গুলি করে সলঙ্গা থানায় নিয়ে ৩টি মামলা করে গ্রেপ্তার দেখিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে ঢাকা অর্থপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এতে ট্রাক চালক রোকন মোল্লার ডান পা কেটে ফেলা হয়।

এ বিষয়ে মামলার বাদি রোকন মোল্লা অভিযোগ করে বলেন, উল্লাপাড়া থানা সাবেক ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুর ইসলাম পিস্তল দিয়ে তাকে গুলি করে পঙ্গু করে দিয়েছে। তার একটি পা নেই। তিনি দাবি করেন দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে থাকার কারণে তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে মামলা করে পারেননি। দীর্ঘদিন পর কারাভোগ করে জামিনে বেরিয়ে এসে তিনি মামলা করেছেন। ট্রাক চালক রোকন মোল্লা তার সাথে ঘটে যাওয়া অন্যায়ের সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন।

এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী গোলাম হাদী কিরন ইসলাম জানান, ভিক্টিমের মেডিকেল রিপোর্ট এসেছে। সলঙ্গা থানা আমলি আদালত এই মামলাটি এসপি সিরাজগঞ্জে রুজু করার জন্য নির্দেশ দিয়েছেন।

তবে অভিযুক্ত এক নম্বর আসামি উল্লাপাড়া মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম দাবি করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। হয়রানি করতেই এই মামলা করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাদকবিরোধী অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশের সাফল্য:৭২০ পিস ইয়াবাসহ এক কারবারি গ্রেফতার

শেরপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত, বাসে আগুন

গবেষণা উন্নয়নে নতুন অধ্যায়: বাকৃবিতে আধুনিক ফ্রিজার চালু

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

পোরশায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ইয়াবা ফাঁসানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ: নিরপরাধ ২ জন মুক্ত, মূল আসামি গ্রেফতার

পবিপ্রবিতে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিতে ‘পুষ্টিক্যান্টিন’ উদ্বোধন

অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের

একটি দলকে খুশি করার জন্য নির্বাচন আগানো দুঃখজনক: নাসীরুদ্দীন পাটওয়ারী

আশুরার দিনে নবীজির (সা.) শিক্ষা—ইবাদত ও রোজার মাধ্যমে আত্মশুদ্ধির ডাক