শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে ইসলামী ছাত্রশিবিরের ‘চা-চক্র’ আয়োজন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ৯:০৫ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ক্যাম্পাসে বিরাজমান প্রায় ৪০ টি বুদ্ধিবৃত্তিক সংগঠনের সাথে ‘চা-চক্র’ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাবিপ্রবি শাখা।

শুক্রবার (৩১শে জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ক্যাফেতে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাবিপ্রবি শাখার সভাপতি শেখ রিয়াদ, সেক্রেটারি আজিবুর রহমান, সাবেক সভাপতি রেদওয়ানুল হক এবং বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগষ্ট বিপ্লবে শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে তাদের কাছে সংগঠনগুলোর প্রত্যাশা এবং পরামর্শ চাওয়া হয়। একই সাথে বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তাদের এই কার্যক্রম মাধ্যমে ছাত্ররাজনীতি নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক মনোভাব দূর হবে। সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে ছাত্রশিবির ভূমিকা পালন করবে এবং সুস্থ ধারার রাজনীতি ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হবে।

সমাপনী বক্তব্যে হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি শেখ রিয়াদ বলেন, ‘ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের ভালো কাজগুলোকে আমরা যেমন প্রশংসা করবো তেমনি নেতিবাচক কাজগুলোর সমালোচনা করবো। ইসলামী ছাত্রশিবিরের একার পক্ষে  সব কাজ করা সম্ভব নয়। আমরা আপনাদের ভালো কাজগুলোতে সমর্থন দিয়ে যাবো যাতে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ সাধিত হয়।’

অনুষ্ঠানের শেষে আগত নেতৃবৃন্দের মাঝে ইসলামী ছাত্রশিবিরের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইবির বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

বাকৃবিতে এএফটি প্রজেক্ট প্রপোজাল রচনা কর্মশালার উদ্বোধন

ডিআইইউ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ; দুর্ঘটনা,খুন, নাকি অন্যকিছু?

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রদল কর্মীর মাগফেরাত কামনায় দোয়া

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

ডিআইইউতে ‘জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেননি জামায়াত শিবিরের নেতা কর্মীরা, স্পষ্ট বিবৃতি

যবিপ্রবিতে ফলাফলভিত্তিক শিক্ষার জন্যপাঠ্যক্রম উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

পবিপ্রবির বাসে নারী শিক্ষার্থীর সঙ্গে কর্মকর্তাদের অসদাচরণ, বিতর্কিত ‘বিশেষ বাস সার্ভিস’