মঙ্গলবার, 4 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আজও ফেরেনি ইবির গুম হওয়া দুই শিক্ষার্থী

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:০৩ অপরাহ্ন

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে দুই বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। এসময় শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত আওয়ামীলীগ শাসনামলে ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে আমাতের সিনিয়র ভাই ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে গুম করা হয়। দীর্ঘ ১২ বছর বিগত সরকার তাদেরকে ফিরিয়ে দেয়নি। সরকার পতনের পর গুম হওয়া অনেকে ফিরে এলেও ইবির এই দুই শিক্ষার্থীর সন্ধান মেলেনি। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের ফিরিয়ে দিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।

 

তারা আরও বলেন, আজ ৪ ফেব্রুয়ারি তাদের গুম হওয়ার ১২ বছর অতিক্রম করেছে। কিন্তু বর্তমান সরকার তাদের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কি কারণে এবং কোথায় গুম করা হয়েছে সব কিছু উদঘাটন করতে বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা চাই বর্তমান সরকার ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নিবে।

 

মানববন্ধনে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম রাফি বলেন, আমাদের দুই ভাই কি কারণে এবং কোথায় গুম করা হয়েছে সব কিছু উদঘাটন করতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের অধীনে যারা গুম হয়েছে তাদের ব্যাপারে বর্তমান সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিতে আহ্বান জানাই। বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি জানাই।

 

প্রসঙ্গত, গত ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী (হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর) বাসে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন। বাসটি সাভারের নবীনগর এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ৮ থেকে ১০ জন আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে নামিয়ে নিয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজির করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

বিএসপি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান‘ কবিতা মনুষ্যত্ব সৃষ্টি করতে পারে’

গবেষণা ও উদ্ভাবনে স্কলারশিপ বৃদ্ধির দাবি, প্রধান উপদেষ্টা বরাবর রাবি অধ্যাপকের খোলা চিঠি

উলিপুরে চলছে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির রমরমা ব্যবসা

রাবিতে ঢাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রাজশাহীর বেসিক প্রকল্প ২ সফল হয় নাই

তাড়াশে ট্রিপল মার্ডারের আসমী রাজিবের মৃত্যুদণ্ড

বুয়েটে ‘ক্লাইমেট হোপ বাংলাদেশ ২০২৫’ : জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের জাগরণ

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উত্তাল বুটেক্স হল