শনিবার, 8 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:৫৯ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে  সংঘর্ষের ঘটনায় তদন্ত করার জন্য ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে ডীন’স কমিটির আহ্বায়ক  অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলামকে আহ্বায়ক ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নিত্যানন্দ পালকে সচিব করা হয়। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শহীদ মসীয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ মজনুজ্জামান, মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মোঃআব্দুর রউফ সরকার, সহকারী প্রক্টর কিশোর কুমার সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক ড.মোঃ সাব্বির হোসাইন।

কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীর সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স (এফএমবি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময়  এফএমবি ও ইএসটি বিভাগের শিক্ষার্থীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬.৫ শতাংশ, মার্চের মধ্যেই ফল প্রকাশ

জাবিপ্রবির ক্রীড়া দপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হলেন নাজমুল হুদা

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

রাজশাহীতে গাজাসহ গ্রেপ্তার ২ জন

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মোহসিন, সাধারণ সম্পাদক মিয়াজী

ফুলবাড়ীতে যুব সংঘ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে শীত বস্ত্র বিতরণ

বাকৃবি কর্মকর্তার দাফন পোস্টমর্টেম শেষে পারিবারিক কবরস্থানে সম্পন্ন

হাবিপ্রবিতে ‘বিজ মাষ্টার’ সিজন ৩ অনুষ্ঠিত

তানোরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

যবিপ্রবির এআইএস ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ