সোমবার, 10 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার

প্রতিবেদক
মোঃ মামুন সেখ জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ৷
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ - ১২:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম কে গ্রেফতার করা হয়েছে।

গত রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়।

এর আগে, গত ১৪ নভেম্বর চয়ন ইসলাম ও তার বোন মেরিনা জাহান কবিতাসহ পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা হয়। শাহজাদপুর উপজেলা আমলি আদালতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে– মামলার বাদী শাহাদৎ হোসেন ২০২২ সালের ২৫ জুন শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে একটি জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন।

এমতাবস্থায় ২৬ জুন তৎকালীন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে এবং ভাই চয়ন ইসলামসহ আসামিরা বালু বিক্রিতে বাঁধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেয়। পরে আসামিরা ওই বালু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করেন।

এতে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এতোদিন পর (১৪ নভেম্বর) আদালতে মামলা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করলো এন্টি ড্রাগ সোসাইটি

দাদুকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার গুঞ্জন নাতির বিরুদ্ধে

বোনকে নির্যাতনের প্রতিবাদে ভাইকে হত্যা: আল আমিনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও হবিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে 

ভারত থেকে কুড়িগ্রামে ৯ বাংলাদেশিকে পুশইন, উদ্ধার করে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

বানিজ্য মেলায় মুল্য ছাড়, ক্রেতা টানার চেষ্টা

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সহমর্মিতার ইদ কার্যক্রম

পোরশায় দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে ভাই ও বোন নিহত