মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আইসিপি প্রতিযোগিতায় যবিপ্রবির অভাবনীয় সাফল্য

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৩ অপরাহ্ন

আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (ICPC Asia West Continent) পশ্চিম এশিয়া মহাদেশীয় অঞ্চলে তৃতীয় ধাপে প্রথম বার এর মতো জায়গা করে নিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) টিম “জাস্ট ফ্লার” (JUST FLARE)।

সম্প্রতি ICPC Asia West Continent এর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়।

৩ সদস্যবিশিষ্ট জাস্ট ফ্লার টিমের সদস্যরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম বিল্যাহ্ ও নিলয় দাস এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহসিন আরাফাত।

ICPC তে মোট চার ধাপের প্রথম ধাপে ৯ নভেম্বর ২০২৪ তারিখে অনলাইন প্রতিযোগিতার মাধ্যমে ২৫০০ দলের মধ্য থেকে ৫৩ তম দল হিসেবে “জাস্ট ফ্লার” টিম দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় ধাপে ৬-৭ ই ডিসেম্বর ঢাকায় অফলাইন প্রতিযোগিতার মাধ্যমে ৩০৭ টি দল থেকে ২২ তম দল হিসেবে তৃতীয় ধাপের জন্য নির্বাচিত হয় “জাস্ট ফ্লার” টিম। তৃতীয় ধাপের প্রতিযোগিতা আগামী ৭-৮ মার্চ ২০২৫ এ ঢাকায় অনুষ্ঠিত হবে। যেখান থেকে তিনটি দল কে ফাইনাল (চতুর্থ ধাপ) প্রতিযোগিতার জন্য নির্বাচন করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (ICPC) হলো বিশ্বের বৃহত্তম কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা। এখানে শিক্ষার্থীরা তাদের সমস্যা সমাধানের দক্ষতা এবং কম্পিউটিং দক্ষতা প্রদর্শন ও উন্নত করার সুযোগ পায়। এই প্রতিযোগিতাকে “কম্পিউটার প্রোগ্রামিংয়ের অলিম্পিক” বলা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে সাবেক কাউন্সিলর মতি ও তার ছেলে গ্রেপ্তার

গবাদিপশুর ম্যাসটাইটিসের টিকা আবিষ্কার করলেন বাকৃবির অধ্যাপক

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছাত্রলীগের নেতা কাজল গ্রেফতার

রাবির ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, পাশের হার ২০.৪৩%

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অবৈধ ট্রাক্টরের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু

ইসকন নিষিদ্ধের দাবিতে হুমকি, থানায় অভিযোগ করলেন মো. আবু জুবায়ের

ডিআইইউ’তে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’ শুরু: ফুটবল উন্মাদনায় অর্থনীতি বিভাগ

জলবায়ু ন্যায়বিচারের দাবিতে তরুণদের গণধর্মঘট: ভবিষ্যৎ সুরক্ষার আহ্বান

বশেমুরবিপ্রবিতে নবীনবরণ অনুষ্ঠিত: শিক্ষার্থীদের সততা ও সাফল্যের পথে আহ্বান