বৃহস্পতিবার, 13 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববিতে গোপন সিন্ডিকেট সভার অভিযোগ, উপাচার্যের পদত্যাগ দাবি

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:২৮ অপরাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গোপনে সিন্ডিকেট সভা আহ্বানের অভিযোগ এনে উপাচার্যের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক পদক্ষিন করে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এসময় তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দালাল ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এক দফা একদাবি ভিসি তুই কবে যাবি, এক দুই তিন চার ভিসি তুই গদি ছাড়,  দালাল ভিসির আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ নানা স্লোগান দিতে থাকেন।

এসময় তারা ছয়টি দাবি উত্থাপন করেন এবং এসব দাবির প্রেক্ষিতে তারা একদফার ঘোষনা দিয়ে বলেন, ভিসি যদি এসব দাবির প্রেক্ষিতে তার অবস্থান পরিস্কার না করেন তাহলে তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে।

তাদের উত্থাপিত দাবিগুলো হলো- ১. মেয়াদ শেষ হওয়ার পরও নিয়ম বহির্ভূত আওয়ামী ফ্যাসিস্ট রেজিস্ট্রারকে বহাল রেখে অসাধু সুবিধা দেওয়ার জন্য পাতানো গোপন সিন্ডিকেট সভার আহ্বান।

২. ২৯শে জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে নৃশংস হামলায় অংশ নেওয়া নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের আগাম জামিন পাওয়া ও ক্যাম্পাসে নিষিদ্ধ না হওয়া।

৩.নিয়মবহির্ভূত ভাবে ২জন সিন্ডিকেট সদস্যকে বাদ দিয়ে চিহ্নিত আওয়ামী ফ্যাসিস্টদের নিয়ে পাতানো গোপন সিন্ডিকেটের নাটক মঞ্চস্থ করা

৪. আইন,সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী ফ্যাসিস্টদের স্বপদে বহাল রেখে মূল পদে আনার কুচক্রী পায়তারা চালানো।

৫.গত ৬ মাসেও ২২ দফার কোনরকম প্রতিফলন করতে ব্যর্থ হওয়া।

৬.ক্যাম্পাস অভ্যন্তরে সন্ত্রাসী ছাত্রলীগের  অবাধ বিচরণ, মাদক সেবন ও ভাঙচুরের বিরুদ্ধে প্রশাসন কোনপ্রকার পদক্ষেপ গ্রহন করতে ব্যর্থ হওয়া।

রসায়ন বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, “আমাদের আজকের অবস্থান এক দফা, এক দাবি—ভিসির পদত্যাগ। ভিসি সিন্ডিকেট সভা থেকে অবৈধভাবে দুইজন সিন্ডিকেট সদস্যকে ‘আওয়ামী দোসর’ বলে বাতিল করেছেন। এমন একটি কাজ ভিসি করেছেন বা করতে যাচ্ছেন, যা আমরা মেনে নিতে পারছি না। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, ভিসি-বিরোধী একটি আন্দোলন হয়েছিল। সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছিল। ভিসি বলেছেন,  তিনি সেই শর্তগুলো পূরণ করবেন। কিন্তু পরবর্তীতে তিনি কোনো কথাই রাখেননি। সেই ভিত্তিতেই আজ আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা এর কোনো ব্যাখ্যা চাই না—আমাদের এক দফা, এক দাবি, ভিসির পদত্যাগ।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিশির মনিরের উদ্যোগে রাজানগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

গণহত্যা দিবসে বাকৃবিতে শিশু-কিশোরদের শিল্পিত স্মরণ

পুঠিয়ার বিলমাড়িযায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হাবিপ্রবির শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে মিষ্টি-ইসরাফিল

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান ইবি শিক্ষার্থীর

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল

ছাত্রলীগের পোশাক বদলে ছাত্রদলে অনুপ্রবেশ, কাঠগড়ায় সাকিল

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে

হলে ঢুকে পাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলকর্মীদের বিরুদ্ধে