মঙ্গলবার, 29 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নোবিপ্রবিতে উপ-উপাচার্য নিয়োগ

প্রতিবেদক
মোঃ শফিউল্লাহ্ , নোবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ - ৫:১৫ অপরাহ্ন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপ-উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হককে নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার ২৯ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেমের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হককে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হয়েছে। তার এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে।

নোবিপ্রবি উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যেতে চাই। বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিতে নোবিপ্রবিকে বিশ্বমানের র‍্যাংকিং এ নিয়ে যেতে কাজ করে যাবো৷ খুব শীঘ্রই আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমি বিশ্ববিদ্যালয়ে যোগাদান করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে ৩ আ’লীগ নেতা গ্রেফতার।

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ছাত্রদলের নিন্দা প্রকাশ

সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার অর্জন

পাবিপ্রবি’র ট্যুরিজম বিভাগে ফুড প্রদর্শনী অনুষ্ঠিত

শেকৃবিতে সীরাত মাহফিল -২০২৫

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের সভাপতি সইজুদ্দিন, সম্পাদক পিয়ারুল

বুটেক্স শিক্ষার্থীদের ঈদ ভাবনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

পবিপ্রবি আইকিউএসি-র নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী

ইবির বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি বান্না, সম্পাদক হুজ্জাতুল্লাহ