বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শেকটা প্রভাতী সংঘের নব-নির্বাচিত কমিটির অভিষেক

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ১০:২৯ পূর্বাহ্ন

মো. মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দেশ স্বাধীনের পূর্বে প্রতিষ্ঠিত জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামের ঐতিহ্যবাহী “শেকটা প্রভাতী সংঘ”। গ্রামের সার্বিক উন্নয়ন সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় আচার-অনুষ্ঠান সঠিক ও সুন্দরভাবে পরিচালনার লক্ষে ছোট-বড় সবাই মিলে ৭১ সালের আগে সংগঠনটি স্থাপন করলেও এটি সরকারি তালিকাভুক্ত হয় ১৯৮৫ সালের দিকে যার রেজি-নং: পাঁচ/১৮/৮৮।
গ্রামের সকলের সেবামুলক ও কল্যাণের লক্ষে প্রতিষ্ঠিত সংঘটির বর্তমান সদস্য সংখ্যা ২২০’জন। গ্রামের প্রতিটি পরিবার থেকে সদস্য নিয়েই ”শেকটা প্রভাতী সংঘটি” গঠন করা হয়েছিল যাত্রাকাল থেকেই। সংগঠনটি আগামী ৩ বছর সঠিক ও সুন্দরভাবে পরিচালনার জন্য সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১১’সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নব-নির্বাচিত কমিটির দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয় মোঃ কাইছার হামিদ মাষ্টার, সহ-সভাপতি মোঃ জামিরুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ইউসুফ আলি (হানিফ), কোষাধ্যক্ষ মোঃ আহসান হাবিব (নাঈম), নির্বাহী সদস্য মোজাফ্ফর রহমান, আলতাফ হোসেন, দুলাল হোসেন, সবুজ হোসেন, জাকারিয়া হোসেন, আরিফ বাবু ও আমিনুল ইসলাম। এছাড়া উপদেষ্টা মন্ডলীতে আছেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ খয়বর হোসেন, ইউপি সদস্য কাওছার হোসেন, স্থানীয় ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসাইন, মোঃ ওয়ালিদ হোসেন ও মোঃ ওবায়দুর রহমান মাষ্টার। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার শেকটা গ্রামে প্রভাতী সংঘের সামনে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় নতুন কমিটির সবার গলায় মালা পরিয়ে বরণ করে নেয় সংগঠনটির সকল সদস্যরা। শেষে শেকটা প্রভাতী সংঘের অর্থায়নে সকল সদস্যর মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার লিখন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা

খানসামায় দৈনিক সকালের বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাবিতে কোরআন পোড়ানোর প্রতিবাদে ১০০০ পিস কোরআন বিতরণ

শিরোনামে সন্তুষ্ট না হওয়ায় সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা বাকৃবি প্রশাসনের

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাবনা জেলা সিনিয়র রোভার মেট (গার্ল) নির্বাচিত পাবিপ্রবির সামিয়া তাবাসসুম

মাদকসহ রৌমারীতে মাদক কারবারি গ্রেফতার

পবিপ্রবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. জিল্লুর রহমান

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্ছেদকরণে পাবিপ্রবি হল প্রশাসনের অভিযান