রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

থানাহাট বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি, অভিযুক্ত নাহিদ হাসানের দ্রুত গ্রেফতার দাবি

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ২:১৩ অপরাহ্ন

শনিবার (২২ ফেব্রুয়ারি) বাদ মাগরিব থানাহাট বাজার কেন্দ্রীয় মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজার, কলেজ মোড় হয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। বিক্ষোভকারীরা নাহিদ হাসান নলেজের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরবর্তীতে মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে সড়ক অবরোধের মাধ্যমে শেষ হয়। এ সময় স্থানীয় মুসল্লি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বক্তব্য রাখেন। তারা দাবি করেন, নাহিদ হাসান নলেজ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেছেন, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা তাকে ‘চাঁদাবাজ ও নাস্তিক’ আখ্যা দিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেন এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অভিযুক্ত নাহিদ হাসান নলেজ উপজেলার রমনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নানের ছেলে। তিনি চর শাকাহাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য।

বিতর্কিত পোস্টটি ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার দিয়ে করা হয়, যেখানে লেখা ছিল, “কওমী জননী ডাকা কুলাঙ্গাররা হত্যার হুমকি দিয়েই চলছে, তাদের কি গ্রেফতার করা হবে না?” সামাজিক যোগাযোগমাধ্যমে এটি ছড়িয়ে পড়লে মুসলিম জনতার মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে নাহিদ হাসান নলেজ পোস্টটি সরিয়ে নিলেও জনমনে উত্তেজনা কমেনি।

স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ