রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ১:৪৯ অপরাহ্ন

স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহী করতে রোববার (২৩ ফেব্রুয়ারি) যশোরে ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের আইটি পার্কে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লীড ব্যাংক হিসেবে ট্রাস্ট ব্যাংক যশোর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলার ৪৩টি তফসিলি ব্যাংকের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স।

ট্রাস্ট ব্যাংক ঢাকার ডিএমডি ও সিআরও আখলাসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালন রূপ রতন পাইন। তিনি স্কুলগামী শিক্ষার্থীদের কাছে ব্যাংক অ্যাকাউন্টে সঞ্চয়ের সুবিধাসমূহ তুলে ধরেন ও ভবিষ্যৎ বিনিয়োগে অবদান রাখার আহবান জানান।

বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইকবাল কবির ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান।

স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্ট ব্যাংকের হেড অব রিটেল ব্যাংকিং ওয়াহেদ ইবনে শাহেদ। বক্তব্য রাখেন দাউদ পাবলিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাহাদী হাসান আলী, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রুবাবা হোসেন, জিলা স্কুলের ছাত্র ফাইম ফয়সাল, শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির ছাত্র আরাফাত ইসলাম, হাজী মোহম্মদ মহসিন বিদ্যালয়ের ছাত্র ফজলুর রহমান প্রমুখ। কনফারেন্সে শিক্ষার্থীরা নিজেদের সঞ্চয় বিষয়ক নানা অভিজ্ঞতা ও প্রশ্ন তুলে ধরে। এছাড়া শিক্ষকরাও তাদের মতামত দেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয় স্কুল ব্যাংকিং কনফারেন্স।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান,৬০ হাজার টাকা জরিমানা

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তীব্র শিক্ষক সংকট

জীববৈচিত্র্য সংরক্ষণে ‘সংবাদ সম্মেলন ও নগর যুব সংলাপ’ অনুষ্ঠিত

রাবি প্রশাসনের সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন কর্মকর্তার সৌজন্য সাক্ষাত

রাবি পাঠক ফোরামের সভাপতি সাদেকুল, সম্পাদক শামিম

সোহরাওয়ার্দী কলেজের ২০২৪: সংগ্রাম, সংকট, সমাধান

নুনখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম গ্রেফতার

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু কাল

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট