রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে প্রথমবারের মতো দাবা প্রতিযোগিতা: বুদ্ধির লড়াইয়ে শিক্ষার্থীরা

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৭ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা। পাবিপ্রবি স্পোর্টস ক্লাবের আয়োজনে আগামী ২৬ ফেব্রুয়ারি বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হল ভবনের প্রথম তলায় শুরু হবে “দাবা প্রতিযোগিতা-২০২৫”। শুধুমাত্র পাবিপ্রবির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বুদ্ধিবৃত্তিক দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন।

 

 

আয়োজকরা বিশেষভাবে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করছেন, যাতে তারা কৌশলগত এই খেলায় নিজেদের প্রতিভার স্বীকৃতি আদায় করতে পারেন। দাবা প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কৌশলী চিন্তা, ধৈর্য ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আয়োজকরা।

 

 

প্রতিযোগিতায় অংশ নিতে ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে, যা বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। প্রতিটি ম্যাচে একজন খেলোয়াড়ের জন্য ১০ মিনিট সময় থাকবে এবং প্রতি চালের জন্য ২ সেকেন্ড ইনক্রিমেন্ট দেওয়া হবে। নকআউট ফরম্যাটের এই টুর্নামেন্টে একবার হারলে প্রতিযোগী বাদ পড়ে যাবেন।

 

সেরা দাবাড়ুদের স্বীকৃতি দিতে পাবিপ্রবি স্পোর্টস ক্লাব আয়োজন করেছে বিশেষ পুরস্কার। চ্যাম্পিয়নের জন্য সার্টিফিকেট,মেডেল এবং নগদ এক হাজার পাঁচ শত টাকা এবং রানার-আপের জন্য সার্টিফিকেট, মেডেল এবং নগদ এক হাজার টাকা

 

 

প্রতিযোগিতায় অংশ নিতে ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে রিপোর্টিং করতে হবে বলে জানিয়েছে আয়োজকরা। পাবিপ্রবির একমাত্র খেলাধুলাভিত্তিক সংগঠন স্পোর্টস ক্লাব এই প্রতিযোগিতার সফল আয়োজন নিশ্চিত করতে বদ্ধপরিকর।

 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি হবে নিজেদের বুদ্ধিমত্তা ও কৌশল প্রয়োগের এক অনন্য সুযোগ। কে হবেন পাবিপ্রবির প্রথম দাবা চ্যাম্পিয়ন? সেটি জানতে অপেক্ষা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত!

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

গুচ্ছ ‘এ’ ইউনিট পরীক্ষা: অংশ নিচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

কীটনাশক নির্ভরতা কমাবে বিটি বেগুন- বাকৃবির অধ্যাপক

সড়ক দুর্ঘটনায় আহত সার্জিস

এম আলমগীরের সঞ্চালনায় জাবিপ্রবিতে হতে যাচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

পাঁচবিবিতে হামলা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বশেফমুবিপ্রবি’তে আন্দোলনের তোপে ছাত্রদলের কেন্দ্রীয় তিন নেতা, ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধে অনড় সাধারণ শিক্ষার্থী

শেকৃবিতে সীরাত মাহফিল -২০২৫

ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ দিন পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ