রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইউজিসির আয়োজনে বাকৃবিতে গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ বিষয়ক কর্মশালা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৭ অপরাহ্ন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থানুকূল্যে পরিচালিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই কর্মশালার আয়োজন করে বাকৃবি কর্তৃপক্ষ।

 

এ সময় ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও স্নাতকোত্তর শিক্ষার্থী।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, এতদিন ইউজিসির অর্থায়নকৃত গবেষণা প্রকল্পের কোনো মনিটরিং ব্যবস্থা ছিল না। আজ কর্মশালার মধ্য দিয়ে বাকৃবিতেও গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটি একটি অনন্য ও যুগান্তকারী উদ্যোগ। আগামীতে এই মনিটরিং সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটালাইজড করা হবে, যাতে দ্রুততম সময়ের মধ্যে মনিটরিং করা সম্ভব হয়।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় দেশের কৃষিতে অনন্য দৃষ্টান্ত রেখেছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ময়মনসিংহসহ দেশজুড়ে ছড়িয়ে দিতে হবে। এর জন্য ইউজিসি আপনাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত। গবেষণামনষ্ক জাতি গঠনে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন দরকার। বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও বিশেষ সহকারী- সকলেই শিক্ষক। তারা শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে গবেষণায় অধিক গুরুত্ব ও অর্থ বরাদ্দ দেবেন বলে আশা করি।

 

ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, জ্ঞান ও দক্ষতা অর্জনে উচ্চতর গবেষণা অনস্বীকার্য। যে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা যত বেশি উন্নত, সে দেশও তত বেশি উন্নত। তাই দেশ ও জাতির উন্নয়নে অধিক পরিমাণে প্রায়োগিক গবেষণার প্রয়োজন। তিনি গবেষণার ফলাফল প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কৃষ্ণচূড়ার রঙে রাঙানো মাভাবিপ্রবির পথ

হত্যা মামলায় শ্রমিক লীগের সভাপতি ও যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য তারুণ্য উৎসবের আয়োজন

শাবিপ্রবি ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির ক্লাব-সংগঠন

হাল্ট প্রাইজ বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় পবিপ্রবির প্রথম প্রতিনিধি দল “টিম বাগ এক্স”

শাহ নিস্তারকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান নিয়োগ

ইলেকটোরাল কলেজ পদ্ধতিতেই রাষ্ট্রপতি নির্বাচন করতে চান অধিকাংশ দল

পোরশায় স্বল্পমূল্যে খাদ্য বান্ধব কর্মসূচি উদ্বোধন করা হয়

রাজশাহী থেকে বন্যার্তদের পুনর্বাসনে পাঠানো হলো ফান্ডের উদ্বৃত্ত টাকা

কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া পূর্ব পাড়ায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী ২ ফেব্রুয়ারি