শুক্রবার, 27 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানালো ইরান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ২৭ জুন ২০২৫ - ১০:৫১ পূর্বাহ্ন

ইসরায়েল ও তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের জনগণ, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠান যে সহানুভূতি ও সমর্থন দেখিয়েছে, তা ইরানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে বলা হয়েছে, শান্তিপূর্ণ সমাবেশ, বক্তব্য-বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ, শিক্ষাবিদ ও সামাজিক-রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থান মানবিক সচেতনতা, ন্যায়বিচার, স্বাধীনতা ও জাতীয় মর্যাদার প্রতি গভীর প্রতিশ্রুতির প্রতিফলন।

ইরান আরও জানিয়েছে, তাদের জনগণের প্রতিরোধ আসলে জাতীয় ইচ্ছাশক্তির প্রকাশ, যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি, এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্ববাসীর কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে।

ইরানের মতে, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু বৈধ অধিকার নয়, বরং এটি নৈতিক এবং মানবিক দায়িত্বও বটে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

আজ কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড পাচ্ছেন ড. ইউনুস

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ

দুই দিনব্যাপী বুটেক্স দাওয়াহ কমিউনিটির ‘রাইস উইথ দ্বীন–২০২৫’ ক্যাম্পেইন

যশোর জেলা বিএনপির নেতৃত্বে সাবু-খোকন

নাগেশ্বরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’র সঙ্গে সংহতি জানিয়ে পাবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

পাবিপ্রবিতে বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালিত