বুধবার, 12 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফিশারিজ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন টাইগার সার্ক

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪০ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ফিশারিজ প্রিমিয়ার লীগ ২০২৫ ক্রিকেট এর চ্যাম্পিয়ন হয়েছে এফএসটি টাইগার সার্ক। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ টায় পবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে মুখোমুখি হয় টাইগার সার্ক ও উলফ ফিশ ওয়ারিয়স। 

 

টসে জিতে ব্যাটিং নিয়ে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলে টাইগার সার্ক। দলীয় সর্বোচ্চ রান (৫৫ ) করেন ইফতি। ১১৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯০ রান করে উলফ ফিশ ওয়ারিয়স। এতে ২৫ রানের জয়ের শিরোপা ঘরে তুলে টাইগার সার্ক। ম্যান অফ দ্য ফাইনাল নির্বাচিত হয়েছে মাশুক আহমেদ শিমুল (ইফতি) । ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট ( ১৭ ) শিকারী হয়েছে সায়েম। 

উল্লেখ্য, ফিশারিজ প্রিমিয়ার লিগের ৫ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়  মাৎস্যবিজ্ঞান অনুষদের এই ঘরোয়া লীগ। 

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি তুলে অধ্যাপক ড. সাজেদুল হক, সহযোগী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল হাসান এবং সহযোগী অধ্যাপক সুপ্রকাশ চাকমা। ম্যান অফ দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ উইকেট শিকারী সায়েম বলেন, “গ্রুপ পর্বের প্রথম ম্যাচ আমরা হার দিয়ে শুরু করি। এরপরে আমরা দারুনভাবে ঘুরে দাঁড়াই এবং পরবর্তী সব ম্যাচ এ আনবিটেন থেকে চ্যম্পিয়ান হই। দলের চ্যম্পিয়ান হওয়ার পিছনে আমি ক্ষুদ্র অবদান রাখতে পেরে খুব আনন্দিত।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী

রাজশাহীতে লাইব্রেরিয়ান ভয়েসের বই পড়ার সচেতনতা ক্যাম্পেইন উদ্বোধন

কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে কুবিতে গণস্বাক্ষর ও প্রতীকী অনশন কর্মসূচী

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও কৃষক নির্যাতন: পতাকা বৈঠকে উত্তেজনা প্রশমনের উদ্যোগ

ছুটি শেষে কালই খুলছে ববি, সোমবার থেকে ১ম বর্ষের ক্লাস

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

ডিআইইউতে সরস্বতী পূজার আয়োজন

পাবিপ্রবি’র দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি

শিক্ষা ও গবেষণায় একত্রে কাজ করবে বাকৃবি ও কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়

নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত