বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জবিতে আয়োজিত হবে সিনেমাটোগ্রাফি বিষয়ক মাষ্টারক্লাস

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ১২:০৩ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেমাটোগ্রাফি বিষয়ক মাষ্টারক্লাস। জবি চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজনটি অনুষ্ঠিত হবে।

বুধবার( ৩০ই অক্টোবর)  জবি চলচ্চিত্র সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়  রবিবার ৩ রা নভেম্বর চলচ্চিত্র বিষয়ক মাষ্টারক্লাস আয়োজনটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি বি এ ভবনের ষষ্ঠ তলা ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আরম্ভ হবে। যেটি দুপুর ২ টা থেকে বিকাল ৫ পর্যন্ত চলমান থাকবে। তাছাড়াও স্বনামধন্য চিত্রগ্রাহক সুমন সরকার এই আয়োজনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

দর্শকনন্দিত চিত্রগ্রাহক সুমন সরকার , ‘ন ডরাই’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘ক্যাফে ডিজায়ার’, ‘দামাল’, ‘ঊনলৌকিক’, ‘সুড়ঙ্গ’র মতো আলোচিত চলচ্চিত্রে কাজ করেছেন। তাছাড়াও স্বনামধন্য এই গ্রাহক দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ