সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ‎পাবিপ্রবি শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৩৯ অপরাহ্ন

সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানিয়ে ব্লকেড কর্মসূচি পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদন্ড দেওয়ার এবং সরকারকে এ আইন পাশের অনুরোধ জানান।

‎সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে তারা এ ব্লকেড কর্মসূচি পালন করে। এ সময় বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থীরা এই ব্লকেড কর্মসূচিতে অংশ নেয়।

‎ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বর্ণনা তুলে ধরে এর নিন্দা ও প্রতিবাদ জানিনে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান। শিক্ষার্থীরা অভিযোগ তুলে বলেন  ধর্ষকদের শাস্তির বিষয়ে দেশের আইন-শৃঙ্খলা বাহিনী নীরব ভূমিকা পালন করছে এবং সকল শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

‎ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: মিরাজুল ইসলাম বলেন,“আমরা গত কয়েক দিন থেকে আমরা লক্ষ করতেছি বিভিন্ন জায়গায় শিশু থেকে শুরু করে বৃদ্ধ ধর্ষণের শিকার হচ্ছে। বাংলাদেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা সঠিক ভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ে আসতে পারতেছে না। চব্বিশে নতুন করে দেশকে স্বাধীন করা হয়েছে এই অনিরাপদ থাকার জন্য নয়। বাংলাদেশের সংবিধানের নতুন করে যুক্ত করতে হবে ধর্ষকের প্রকাশে মৃত্যুদন্ড দেওয়ার আইন”।

‎এ সময় শিক্ষার্থীরা আর ও বলেন, সারা বাংলাদেশে ধর্ষণের মতো জঘন্য অপরাধ বেড়েছে প্রচুর পরিমাণে কিন্তু প্রশাসনের নীরব ভূমিকায়। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে নিরাপদে ফিরবো কিনা তা নিয়ে সংশয়ে থাকি। দেশের প্রশাসনের কাছে দাবি ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এবং ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে।

‎উল্লেখ্য যে ব্লকেড কর্মসূচিতে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে রাস্তার দুই পাশে অনেক যানজটের সৃষ্টি হয়। তবে, এম্বুলেন্স ও রোগীদের জন্য গাড়ি চলাচলের বিশেষ ব্যবস্থা দেখা যায়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শীতার্তদের মাঝে পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের উষ্ণতার আমেজ

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের দাবি রুয়েট উপাচার্যের

রাবির ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কিং নিষেধাজ্ঞা উপেক্ষিত: জরুরি সেবায় বিঘ্ন

ময়মনসিংহে ১২হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

‘উহুদের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ ধ্বনিতে গাজা গণহত্যার প্রতিবাদে মুখর বাকৃবি

শেকৃবি গ্র্যাজুয়েটদের বাদ রেখেই বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কমিটি গঠন

পোরশায় প্রধান শিক্ষকের দাপটে ৮বছর বেতন বঞ্চিত জহুরুল ইসলাম