মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে বাস দুর্ঘটনায় জ্ঞান ফেরেনি সাগরের, নেওয়া হচ্ছে ঢাকায়

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:১০ অপরাহ্ন

কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে শিক্ষার্থী বহনকারী ‘সোহাইল’ নামের একটি ভাড়া বাস উল্টে ধান ক্ষেতে পড়ে যাওর ঘটনা ঘটেছে। এতে ১৫ শিক্ষার্থী গুরুতর আহতসহ এক শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন বলে জানা গেছে।

 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে কুষ্টিয়ার বিত্তিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহত ও এক শিক্ষার্থী জ্ঞান হারিয়েছেন। জ্ঞান হারানো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাগর। এখনো জ্ঞান না ফেরায় তাকে উন্নত চিকিৎসার কুষ্টিয়া মেডিকেল থেকে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। 

 

জানা যায়, বেলা ১০ টায় প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে কুষ্টিয়ার কাষ্টম মোড় থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত সোহাইল বাস। বাস ড্রাইভার অতিরিক্ত গতিতে বাস চালাচ্ছিলো। এসময় অন্য গাড়ি ওভারটেক করতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বৃত্তিপাড়া নামক স্থানে রাস্তার ডান পাশে উল্টে পড়ে যায়। এতে ১৫ জন শিক্ষার্থী গুরুতর আহতসহ প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরে আহতদের চিকিৎসার জন্য কুষ্টিয়া ও ইবি মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এক শিক্ষার্থী জ্ঞান হারানোর পরে এখনো জ্ঞান ফেরেনি। তাকে ঢাকায় নেওয়া হচ্ছে। এদিকে দুর্ঘটনায় কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।

 

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, বাস দুর্ঘটনায় প্রায় ১৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এছাড়াও কিছু শিক্ষার্থী মোটামুটি ব্যাথা পেয়েছে। এদিকে সাগর নামে এক শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলেছেন। কিন্তু এখনো তার জ্ঞান ফেরেনি। তাকে উন্নত চিকিৎসার জন ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। আমি আছি এখানেই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

জাবিপ্রবিতে ছাত্রদলের নেতৃত্বে শাকিল আহমেদ এবং যীনাত মিয়া আজিজুল

ইউজিসির আয়োজনে বাকৃবিতে গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ বিষয়ক কর্মশালা

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে ছাত্রদল

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

নাগেশ্বরীতে ইয়াবা ফাঁসানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ: নিরপরাধ ২ জন মুক্ত, মূল আসামি গ্রেফতার

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

রাবির ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত