মঙ্গলবার, 25 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে আসামী পালাতে গিয়ে আহত

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৫১ অপরাহ্ন

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র প্রাচীর টপকে মেহেদী হাসান(১৭) নামে এক কিশোর আসামী পালানোর সময় জখম হয়েছেন। এ সময় য্যেথবাহিনীর সদস্যরা তাকে আটক করে কিশোর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে হস্থান্তর করেন। আহত মেহেদী বরিশাল জেলার বিমানবন্দর তিলোক গ্রামের ইউসুফ আলীর ছেলে।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত মেহেদীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রের হাউজ প্যারেন্ট বাবুল হোসেন জানান, গত ২০দিন আগে মেহেদী হাসান নামে এক ছিনতাই মামলার আসামী হিসাবে বরিশাল থেকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র আসে। তাকে দ্বিতলা ভবনের ১শ নম্বার রুমে থাকতে দেওয়া হয়। কিন্তু হঠাৎ করে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানের সকলে অগচরে উন্নয়ন কেন্দ্রের পিছনের প্রাচীর টপকে পালাতে গিয়ে আহত হন। এ সময় প্রতিষ্ঠানের পিছনে থাকা যৌথবাহিনীর সদস্যরা দেখতে পেয়ে দ্রুত তাকে আটক করে। পরে কিশোর উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। এ সময় কর্তৃপক্ষ দ্রুত আহত কিশোরকে হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আফম বজলুর রশিদ টুলু জানান, প্রাচীর থেকে লাফ দেওয়ার কারনে তার পায়ের হাটুতে এবং মাজায় আঘাত পেয়েছে। ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৮২.৮২%

নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

নিষেধাজ্ঞার কারনে ভারত ই বেশি ক্ষতিগ্রস্ত হবে

সার্বভৌমত্ব রক্ষায় সঠিক নেতৃত্বের আহ্বান ভিপি নুরের

প্রাক্তন প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ধরা প্রবাসী, অতঃপর

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

নেছারাবাদে জুলাই বিপ্লবের শাহবাগে আহত ইমাম হোসেনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন জেলা প্রশাসক মোঃ সৈয়দ আশরাফুল আলম খান

বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

বাকৃবিতে আইআইএফএসের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত