রবিবার, 2 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে আন্তঃঅনুষদীয় ক্রিকেটে কৃষিকে হারিয়ে চ্যাম্পিয়ন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ 

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ২ মার্চ ২০২৫ - ৯:০০ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজিত আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কৃষি অনুষদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদ। শনিবার (১ মার্চ)  দুপুর ১ টায় পবিপ্রবি সেন্ট্রাল ফিল্ডে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফাইনালে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ  বনাম কৃষি অনুষদ এর মধ্যকার ম্যাচটি পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদ ৮ উইকেটে জয়লাভ করে। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ফাইনাল এবং টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী বিজয়ী দলের ক্যাপ্টেন নাহিদুজ্জামান আরাফ। এছাড়া টুর্নামেন্ট সেরা ব্যাটার নির্বাচিত হন আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী রবিউল ইসলাম।

ফাইনালে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন   উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.  জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয়ী অনুষদের  সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।  

উপাচার্য বলেন, খেলাধুলা সবাইকে মাদক সহ নেতিবাচক প্রভাব খেকে মুক্ত রাখে। তিনি এ সময় মাঠে সর্বদা খেলাধুলায় মুখোরিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, ম্যাচে যারাই জয়লাভ করুক দিন শেষে স্পোর্টস এরই জয় হয়েছে।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ বলেন, খেলাধুলায় জয় পরাজয় থাকবেই, এতে মন খারাপ করা যাবেনা।

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের জয়ের মাধ্যমে সমাপ্তি হলো দীর্ঘ ২০ দিনের আন্তঃঅনুষদীয় ক্রিকেট টুর্নামেন্টের। যেখানে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং রানারআপ হিসাবে টুর্নামেন্ট শেষ করে কৃষি অনুষদ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নড়াইল পৌরসভার ইট-সুরকির জোড়াতালি দিয়ে চলছে সড়কগুলো

জাবিপ্রবিতে উৎসবমুখর মিলনমেলায় খুলনা বিভাগের শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের উদ্দীপনায় উদ্ভাসিত সোহরাওয়ার্দী কলেজের নবীন বরণ অনুষ্ঠান

ফুলবাড়ী সীমান্তে বিপুল মাদকসহ ইজিবাইক জব্দ, পালালো চোরাকারবারীরা

১৮ বছর পর চট্টগ্রামের প্যারেডে অনুষ্ঠিত হবে তাফসির মাহফিল:

পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

বক্তব্য মনঃপুত না হওয়ায় এক শিক্ষার্থীকে অবরুদ্ধ করল আইন বিভাগের শিক্ষার্থীরা

ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দীন রানা ডিবি পুলিশের হাতে গ্রেফতার

দীর্ঘ ১৬ বছর পর গরুর হাট উদ্ধার