সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শান্তিগঞ্জে ভোররাতে বাস দুর্ঘটনা, আহত কয়েকজন

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ১১:৩৯ পূর্বাহ্ন

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের ডাবর ব্রীজের পূর্বপাড়ে ভোররাতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। ঢাকা থেকে সুনামগঞ্জগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পূর্বপ্রান্তে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। ঘন কুয়াশার কারণে চালক পথ ঠিকভাবে দেখতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে। এতে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয়রা জানান, ডাবর ব্রীজ এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন এলাকাবাসী।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সোনাগাজী থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী, ৫ দিনেও মেলেনি খোঁজ

শিরোপাজয়ীর সর্বোচ্চ পুরস্কার পেলেন মেসি

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সিফাত ও সাধারণ সম্পাদক শামীম

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

পবিপ্রবিতে হাল্ট প্রাইজের উদ্যোগে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নড়াইলের চিত্রা নদীর পাড়ে জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট আজও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে

“মার্চ ফর গাজা” কর্মসূচিতে বাস দিতে অস্বীকৃতি মাভাবিপ্রবি প্রশাসনের

গুচ্ছতেই থাকছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়