শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির দুই প্রশাসনিক পদে নতুন মুখ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ৫:১৫ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক দুই পদে নতুন নিয়োগ প্রদান করা হয়েছে। শনিবার (৮ মার্চ) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ দুইটি পৃথক অফিস আদেশে তাদের এ পদে নিয়োগ দেন।

 

নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়ালিউর রহমান এবং গ্রন্থাগারিক হিসেবে রেজিস্ট্রার অফিসের উপ-রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ।

 

অফিস আদেশ সূত্রে, মো: আবুল কালাম আজাদকে তাঁর পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূলপদ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে এবং মোছা: শাহনাজ বেগমকে তাঁর গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দিয়ে তাঁর মূলপদ উপ-গ্রন্থাগারিক পদে ফিরিয়ে নেওয়া হয়েছে। তারা উভয়ই পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত