শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শাহ আজিজুর রহমানের নামে হলের নামকরণ পরিবর্তনের দাবি ছাত্র ইউনিয়নের

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ৫:১৫ অপরাহ্ন

শাহ আজিজুর রহমানের নামে আবাসিক হলের নামকরণ পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ। তারা মাওলানা ভাসানীর নামে হলটির নামকরণের আহ্বান জানান।

 

শনিবার (০৮ মার্চ) বিকেলে উপাচার্যের অবর্তমানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এয়াকুব আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতৃবৃন্দ। 

 

স্মারকলিপিতে সংগঠনটি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৪টি আবাসিক হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের নাম পরিবর্তন করে শাহ আজিজুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। শাহ আজিজুর রহমানের একজন চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধী ছিলেন। শাহ আজিজুর রহমানের মতো একজন চিহ্নিত যুদ্ধাপরাধীর নামে আবাসিক হলের নামকরণ জাতির জন্য এক কলঙ্কজনক সিদ্ধান্ত। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা পরিপন্থীও।’

 

স্মারকলিপিতে তারা আরো বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদের হাতে লুট হয়ে যাওয়া মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বৈষম্যহীন দেশ গড়ার শপথই ছিল জুলাই অভ্যুত্থানের স্পিরিট। সেখানে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শাহ আজিজুর রহমানের নামে আবাসিক হলের নামকরণের মধ্য দিয়ে ইবি প্রশাসন মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করেছে বলে আমরা মনে করি। মূলত শাহ আজিজুর রহমান ছিলেন একাত্তরে পাকিস্তান ন্যাশনাল লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি ১৯৭১ সালে যুদ্ধের সময় তৎকালীন পূর্ব পাকিস্তানের আবদুল মোতালেব মালিকের নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্য হন এবং রাজস্বমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক জাতিসংঘে প্রেরিত প্রতিনিধিদলের অন্যতম সদস্য ছিলেন। এছাড়াও তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বিরুদ্ধেও অবস্থান নিয়ে ছিলেন। এমন একজন বিতর্কিত ব্যক্তির নামে আবাসিক হলের নামকরণের ঘটনায় ক্ষুব্ধ ছাত্র ইউনিয়ন। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।’

 

উপ-উপাচার্য এম এয়াকুব আলী বলেন, শাহ আজিজুর রহমানের নামে আবাসিক হলের নামকরণে ছাত্র ইউনিয়ন প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি দিয়েছে। উপাচার্য যেহেতু বিশ্ববিদ্যালয়ে উপস্থিত নেই তাই আমি স্মারকলিপিটি গ্রহণ করেছি। উপাচার্য ক্যাম্পাসে ফিরলে তার কাছে স্মারকলিপি পৌছে দিবো।

 

উল্লেখ্য, গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা চারটি হল ও একটি একাডেমিক ভবনের নাম পরিবর্তন করা হয়েছে। এর মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘স্বাধীনতাবিরোধী’ শাহ আজিজুর রহমানের নাম দেওয়া হয়েছে। এর পরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়। বিভিন্ন ছাত্রসংগঠন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবির মুন্সি মেহেরুল্লাহ হলের ৬ষ্ঠ ও ৭ম তলা উদ্বোধন এবং অন্তঃহল ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বুটেক্স শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা

পবিপ্রবিতে স্বল্পমূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিতে ‘পুষ্টিক্যান্টিন’ উদ্বোধন

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেফতার

বাকৃবিতে পুলিশের হাতে দুই ছিনতাইকারী আটক

ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

অর্কিড কাঞ্চনে সজ্জিত রাবি: রূপ, রং ও গুণের এক বিরল সংমিশ্রণ

মাস্টার দ্যা সূর্যসেনের ফাঁসির দিবস স্মরণে স্মরণ সভা