শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে ছেলের হাতে বাবা;চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ৮:৫৫ অপরাহ্ন

যশোরে ছেলের হাতে বাবা এবং চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যার ঘটনা ঘটেছে। শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামে এবং চৌগাছায় এ দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার যোগীমাঠপাড়া গ্রামের মৃত আজহার বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম(৬০) এবং চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের আলী বক্সের ছেলে শরিফুল ইসলাম(৪০)।

নিহত শরিফুলের ভাই মোস্তফা জানান, তাঁর ভাই চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল। গত ১৫দিন আগে পরিবার থেকে রমিন পৃথক হয়ে যায়। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন বাবা। পরে শনিবার ভোরে সেহরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

পরে পরিবারের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে প্রতিবেশীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘাতক ছেলে পলাতক। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে শহিদুল ইসলাম নামে এক কৃষককে কুদালের আচাড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন তার চাচাতো ভাই একলাছ। এ ঘটনায় ইছালি ফাড়ি পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে হেফাজতে নিয়েছেন।

নিহতের পরিবারের দাবি, ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই একলাছসহ ৩জন কোদাল দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শহিদুলকে মাঠের মধ্যে হত্য করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের ডাক্তার জসিম উদ্দিন জানিয়েছেন, ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী বলেন, দুটি হত্যাকান্ডের ঘটনাস্থলেই পুলিশের একাধিক টিম পরির্দশন করেছে। প্রাথমিক ভাবে হত্যাকান্ড দুইটি পারিবারি ও জমি সংক্রন্ত ঘটন বলে জানা গিয়েছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইদের আগে নির্মাণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া

ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক নবীন বরণ ও ইফতার মাহফিল

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

জুলাই খুনিদের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন 

মাধবপুরে শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

ইবি মিউজিক আসোসিয়েশনের সভাপতি ইমন, সম্পাদক রাব্বী

নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন

দূর্ঘটনা রোধে রাবি ছাত্রদলের ট্রাফিক সিগনাল স্থাপন

বাকৃবিতে বৃহত্তর রংপুর সমিতির নতুন কমিটি গঠন