মঙ্গলবার, 18 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, অর্ধশতাধিক আহত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:৪৭ অপরাহ্ন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কুয়েট ক্যাম্পাসের পকেট গেট থেকে এই সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। তাদের দাবি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা পুনরায় চালুর চক্রান্ত চলছে। অন্যদিকে, ছাত্রদল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানাতে গিয়ে শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। গতকাল মঙ্গলবার কিছু শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিচ্ছে বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজ দুপুরে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাদের ওপর বহিরাগতরা হামলা চালায়।

বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা সহপাঠীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে অবস্থান করছেন। এছাড়া ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে খুলনা উত্তর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান রাজিব বলেন, সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ