রবিবার, 9 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ৯ মার্চ ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদভুক্ত ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৯ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে বিভাগের কক্ষে দোয়া মাহফিল আয়োজিত হয়। এতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

দোয়া মাহফিলে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও ডেপুটি রেজিস্ট্রার এনামুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ খতিব আশরাফ উদ্দীন খান আজহারী।

 

আশরাফ উদ্দীন খান আজহারী বলেন, আল্লাহর বিধিবিধানের একটি ছোট অংশ হলো মাহে রমজান। এই মাসে আমরা সংযম করার মাধ্যমে আল্লাহর আদেশ মান্য করি। তবে এই সংযম শুধু খাবার থেকে বিরত থাকা নয়। সকল অন্যায় ও খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার নাম। রোজাদারের দুইটা খুশির সময় রয়েছে। এর মাঝে একটা সময় হলো ইফতার। ইফতারের মাঝে আল্লাহ রোজাদারদের জন্য আধ্যাত্মিক প্রশান্তি রেখেছেন। আরেকটা খুশির সময় হলো আখেরাতে যখন আল্লাহর সামনে দাড়াবো। আমরা দুনিয়ার শান্তির পাশাপাশি আখেরাতের প্রশান্তির জন্য অপেক্ষা করবো।

 

বিভাগটির সভাপতি মেহেদী হাসান বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরেও বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়। সকলের মাঝে সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। এরই পাশাপাশি ইফতারের মাধ্যমে আল্লাহর ইবাদত পালন হয়। আমরা বিভাগের কল্যাণে সর্বদা কাজ করবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নোয়াখালীতে আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হবিগঞ্জে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য ও মাদক জব্দ

নিশান এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মামলা

নাগেশ্বরী উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

মার্কশিট পেতে দীর্ঘসূত্রিতা: ইবি প্রশাসনের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে