সোমবার, 10 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে গ্রীন ভয়েস কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
সোমবার, ১০ মার্চ ২০২৫ - ১১:১৪ অপরাহ্ন

পবিত্র মাহে রমজানের সৌহার্দ্য-সম্প্রীতি রক্ষায় ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করেছে গ্রীন ভয়েস, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। এতে হরেক রকমের ফলমূল, ছোলা, মুড়ি ও শরবতসহ নানা খাবারের আয়োজন করা হয়।

আজ সোমবার (১০ মার্চ) ৯ রমজান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট খেলার মাঠে এই ইফতার মাহফিল আয়োজন করে সংগঠনটি। 

এসময় সংগঠনটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ ইমনের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস ইবি শাখার সাবেক সভাপতি এবং বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এসএম সুইট, সহসমন্বয়ক ইয়াসুর কবীর সৌরভ ও পংকজ রায়, ঐক্যমঞ্চের সদস্য সচিব পলাশ হাসান। এছাড়াও সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদসহ সামাজিক ও সাংকৃতিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং কার্যকারী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি মোঃ ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, পবিত্র রমজান মাসে সকলকে একত্রিত করে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমাদের সবার উচিৎ রমজানের পবিত্রতা রক্ষা করা, এই মাস থেকে শিক্ষা নিয়ে আগামীর দিনগুলো পরিচালনা করা । গ্রীন ভয়েস, ইবি শাখার ইফতার মাহফিলে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ।

এছাড়াও সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়োজন শুধুমাত্র একটি ইফতার অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল ভালোবাসা ও সৌহার্দ্যের মিলনমেলা। গ্রীন ভয়েস সবসময় সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও সামাজিক উদ্যোগ চালিয়ে যাব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের সকল স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটিকে, যাঁদের অক্লান্ত পরিশ্রমে এই অনুষ্ঠান সফল হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একসঙ্গে পরিবেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাব। পরিশেষে, মহান আল্লাহ আমাদের সবার প্রচেষ্টা কবুল করুন এবং আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দিন।  

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ একটি রাজনৈতিক সিদ্ধান্ত – সিইসি

হাবিপ্রবির শিল্প ও সাহিত্য সমিতির নেতৃত্বে মিষ্টি-ইসরাফিল

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

ইবিতে পরিবহন ব্যবস্থা সংস্কার দাবিতে মানববন্ধন

বুটেক্সের হলগুলোতে হলফেস্ট-২০২৪ আয়োজিত

খুবি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামিন পেলেন কারাবন্দী দুই শিক্ষার্থী

সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

যবিপ্রবিতে স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোল্লা কলেজের নারী শিক্ষার্থীর বাজে অঙ্গভঙ্গি, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ববির সাবেক শিক্ষার্থী আলামিনের মৃত্যু