মঙ্গলবার, 11 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের

প্রতিবেদক
Delowar Mahmud
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ - ১০:৪৮ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মঙ্গলবার (১১ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ডিআইইউকে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে গবেষণাধর্মী পাঠ্যক্রম চালু করেছি। শিক্ষার্থীদের জন্য আধুনিক ল্যাব, ডিজিটাল লাইব্রেরি, ওয়ার্কশপ ও গবেষণার সুযোগ বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা গড়ে তোলা হয়েছে। আমাদের শিক্ষকরা শুধু পাঠদানেই সীমাবদ্ধ নন, তাঁরা গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা অনুদান প্রদান করা হচ্ছে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রকাশের জন্য সহযোগিতা করা হচ্ছে।”

আন্তর্জাতিক স্বীকৃতি লাভের লক্ষ্যে কাজ করার কথা জানিয়ে উপাচার্য বলেন, “আগামী পাঁচ বছরে গবেষণার মান আরও উন্নত করা, নতুন কোর্স চালু করা এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”

তিনি আরও যোগ করেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন শুধু অবকাঠামোগত বা একাডেমিক অর্জনে সীমাবদ্ধ নয়, বরং এর মূল চালিকা শক্তি হলো শিক্ষক, শিক্ষার্থী ও গবেষণার মানোন্নয়ন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম করে তুলতে পারব।”

এ সময় উপাচার্য সাংবাদিক সমিতির সদস্যদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত ‘মুহূর্তের মায়াজাল’

জনগনের ভোট বিহীন সরকার দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকতে পারেনা: মামুন মোল্লা

ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ(র:) পাঠাগার উদ্বোধন

রমজান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যশোর পুলিশ

নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে যুক্ত হলো ১৬ ক্যাম্পাস সাংবাদিকের নাম

ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে ‎পাবিপ্রবি শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচি

ময়মনসিংহে বাকৃবির টেকনিক্যাল সহায়তায় নিরাপদ ব্রয়লার উৎপাদনের যাত্রা শুরু

বিজয় দিবসে ববি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

বাকৃবিতে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছে ইউজিসির প্রতিনিধি দল

ইদের ছুটিতে বাড়ির পথে বুটেক্স শিক্ষার্থীরা