সোমবার, 24 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে বিদেশী মদ পিকআপ সহ মাদক কারবারি আটক

প্রতিবেদক
shafiel alam sumon
সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৫:২২ অপরাহ্ন

ময়মনসিংহে বিদেশী মদ পিকআপ সহ মাদক কারবারি আটক শফিয়েল আলম সুমন আজ সোমবার সকালে ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশী মদ ও একটি পিকআপ ভ্যান‘সহ ০১ (এক) মাদক কারবারি‘কে আটক করেছে র‌্যাব–১৪। র‌্যাব–১৪, সিপিএসসি কোম্পানি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় বিপুল পরিমাণ পিকআপ ভর্তি বিদেশী মদের চালান শেরপুর জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। এরই প্রেক্ষিতে র‌্যাব–১৪, ময়মনসিংহ এর অধিনায়কের নির্দেশক্রমে র‌্যাব–১৪, সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানীর একটি আভিযানিক দল ২৪ ফেব্রুয়ারি সকালে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ রঘুরামপুর টানপাড়া চালতাগাছ মাঠ সংলগ্ন নেত্রকোণা হতে শেরপুর বাইপাস রোডের উপর চেকপোস্ট পরিচালনা করে মোঃ ইয়াছিন (২৬), পিতা–মোঃ সাইফুল ইসলাম, সাং–সমুসচুড়া, থানা– নালিতাবাড়ী, জেলা–শেরপুর কে ২৫৩ বোতল বিদেশী মদ‘সহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের ওজন ১৫৫ লি: ২৫০ মি:লি: এবং আনুমানিক বাজার মূল্য ২০,৭০,০০০/- (বিশ লক্ষ সত্তর হাজার) টাকা। অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র‌্যাব অধিনায়কের পক্ষে জুয়েল চাকমা, পিপিএম–সেবা জানান উক্ত বিষয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফতুল্লায় গ্যারেজ থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করলেন বাকৃবির শিক্ষার্থীরা

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোলাবোরেশন রিসার্চ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান

সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি ভিসির

বাঁধন ঢাকা কলেজ জোনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ইবিতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা মরদেহ উদ্ধার

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত