শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় বাকৃবির ইফতার মাহফিল অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ৪:২৮ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স হলে বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্ব ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ সঞ্চালনা করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  ড. আসাদুজ্জামান সরকার, পশু পালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

 

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, রমজান মাস একটি বরকতময় মাস। আশা করবো এই রমজানের ওছিলায় আমাদের ইবাদত কবুল হবে ও সকল গুনাহ মাফ হবে। পবিত্র মাহে রমজানের ওছিলায় উপস্থিত সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৫ শতাংশ 

বর্ণাঢ্য আয়োজনে হাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপিত

নববর্ষে সংস্কৃতির ছোঁয়ায় চঞ্চল বাকৃবি

সংবাদ প্রকাশের পর বহিষ্কার হলেন পাবিপ্রবির ছাত্রদল নেতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম

ইপিজেডের ঝুট ব্যাবসা নিয়ন্ত্রণে নিতে বিএনপির নেতা-কর্মীর উপর হামলা

ভ্যানে শাকসবজি বিক্রি করেই চলে যার জীবন

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

রমজানে পাবিপ্রবির হলের খাবারের মান-ভর্তুকি বৃদ্ধির দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি