রবিবার, 18 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাসিরনগরের রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রী হবিগঞ্জ থেকে গ্রেফতার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ১৮ মে ২০২৫ - ৩:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ‘রোকিয়া’ হত্যা মামলার আসামী স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

মামলার বিবরণে জানা যায়, গত ১ এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের আসামীর ছেলে মেয়ের সাথে রোকিয়ার সন্তানদের বাড়িতে ইট পাটকেল মারাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে আসামীরা দা, লাঠি, রড, পল, ফিকলসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে বাদী ও তার মা ভিকটিম রোকিয়া বেগম এর উপর আক্রমণ করে। এতে রোকিয়া বেগম পরের দিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে তার ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ১৮ মে রাতে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর ইউনিয়নের লস্করপুর রেল ক্রসিংয়ের সামনে অভিযান পরিচালনা করে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন- কিমত আলীর পুত্র বদরুল মিয়া (৩০), তার স্ত্রী মাফিয়া বেগম (২৮)। গ্রেফতারকৃত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মধ্যরাতে ইবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল

শেকৃবি’র সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক জাহাঙ্গীর ও জাকির হোসেন

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা শুরু

ইবিতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

কুবির বিজয়-২৪ হলে মাদক বিরোধী অভিযানে তিন রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার

ক্যাম্পাসে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ তবে দেশের প্রয়োজনে একসাথে কাজ করব : যবিপ্রবি উপাচার্য

ঢাকার বুকে একখণ্ড দিনাজপুর: মতবিনিময় সভা ও ইফতার মাহফিল