বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিমাগো র‌্যাঙ্কিংয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ স্থান অর্জন

প্রতিবেদক
শুভ, ক্যাম্পাস প্রতিনিধি (ইবি)
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ৯:২০ অপরাহ্ন

সম্প্রতি স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) সিমাগো র‍্যাঙ্কিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এ বছর দেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে এই তালিকায়।

তবে বাংলাদেশের সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স এবং মলিকিউলার বায়োলজি ফিল্ডের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইবি। এবারের (গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন) সিমাগো র‌্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী বাংলাদেশের সেরা ১৫ বিশ্ববিদ্যালয় হলো- বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগং, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

জানা যায়, সিমাগো ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ অনুযায়ী গবেষণা, সামাজিক প্রভাব এবং উদ্ভাবন এ তিনটি সূচকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশে যথাক্রমে ১৬তম, ১৯তম ও ৫ম। আর এ তিনটি বিষয় মিলে ইবির সার্বিক অবস্থান দেশে চতুর্থ। উল্লেখ্য, সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিংয়ে (SCImago Institutions Rankings) মূলত বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর গবেষণা কার্যক্রম, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব বিবেচনায় এনে মূল্যায়ন করে। এটি SCImago Research Group কর্তৃক পরিচালিত হয় এবং Scopus ডাটাবেসের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়।

সিমাগো র‍্যাংকিংয়ের প্রধান ধরণ গুলো হচ্ছে – ১. SCImago Journal Rank (SJR): এটি বিভিন্ন একাডেমিক ও বৈজ্ঞানিক জার্নালের গুণগত মান নির্ধারণ করে। জার্নালে প্রকাশিত গবেষণাপত্রের উদ্ধৃতি সংখ্যা ও মান বিশ্লেষণ করে SJR স্কোর দেওয়া হয়। ২. SCImago Institutions Rankings (SIR): এটি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি সংস্থার গবেষণাকর্মের প্রভাব বিশ্লেষণ করে র‍্যাংকিং তৈরি করে। গবেষণা প্রকাশনা, উদ্ভাবনী কার্যক্রম ও সামাজিক প্রভাব মূল্যায়ন করা হয়। ৩. SCImago Country Rankings: এটি বিভিন্ন দেশের গবেষণা ও প্রকাশনার পরিমাণ এবং মানদণ্ড পর্যালোচনা করে র‍্যাংকিং প্রকাশ করে। এবার ২০২৫ সালের এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের বিভিন্ন দেশের ৯ হাজার ৭৫৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সাধারণ শিক্ষার্থীদের মাঝে হাবিপ্রবি ছাত্রশিবিরের অর্থসহ কুরআন বিতরণ

যশোরে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

যশোরে বজ্রপাতে শিক্ষার্থী নিহত

বাকৃবিতে তিন দিনব্যাপী গবেষণা অগ্রগতির কর্মশালা শুরু শনিবার

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ মৃতঞ্জয় স্কুল স্বপ্ন দেখছে আবার নতুন করে

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

নানা কর্মসূচিতে যবিপ্রবিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের ড্রাইভিং ট্রেনিং শুরু

নির্বাচন না হওয়ার কারণে ঐ সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে : ইবি সহ-সমন্বয়ক

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন