বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিংয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে বিমান বন্দরের রানওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তবে অক্ষত উদ্ধার হয়েছেন বিমানটির দুই পাইলট।

আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (Grob-120 TP) নিয়মিত প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিটে যশোর বিমানবন্দরে জরুরি অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে। তবে বিমানটিতে থাকা দুই পাইলট গ্রুপ ক্যাপ্টেন মোল্লা মোহাম্মদ তহিদুল হাসান ও স্কোয়াড্রন লিডার আহমদ মূসা অক্ষত ও নিরাপদ আছেন। প্রশিক্ষণ বিমানটি বেলা ১২টা ১৮ মিনিটে বিমান বাহিনীর যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য উড্ডয়ন করে।

আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতোমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

এদিকে সূত্র জানায়, ভূমিতে ক্র্যাশ ল্যান্ডিংয়ের কারণে প্রশিক্ষণ বিমানটি  রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি উদ্ধারে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা কাজ করছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদমজীনগর এম.ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

পলাশবাড়ী পৌরসভায় উন্নয়নের নামে অপরিকল্পিত ড্রেনেজ নির্মাণ, পানি প্রবাহে বিঘ্ন

আজীবন বহিষ্কার ২ বিএনপি নেতা

আওয়ামী লীগকে নিষিদ্ধের আহ্বানে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

যবিপ্রবিতে দু গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত আট শিক্ষার্থী

প্রথমবারের মত সিমাগো র‍্যাংকিংয়ে দেশের শীর্ষ ১২তম বিশ্ববিদ্যালয় পাবিপ্রবি

ধৈর্য্য ও সততা ছাড়া রাজনীতি নেতৃত্বহীন হয়ে পড়ে-বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক

বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের সভাপতি হিমু, সাধারণ সম্পাদক আদিব

শিক্ষককে অপমান, অনুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি