বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে রংপুর সমিতির ইফতার মাহফিলে ৫০০ জনের অংশগ্রহণ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ১০:৫১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বৃহত্তর রংপুর সমিতি আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক ও কৃষি ও ফলিত পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহা. রাশেদুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন বাকৃবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, বাকৃবি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, এবং মৎস্য অধিদপ্তরের আবু মোহাম্মদ আসাদুজ্জামান।

 

এছাড়া, সমিতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ রংপুর বিভাগের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় পাঁচশত মানুষ উপস্থিত ছিলেন।

 

এ সময় রংপুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেজবাউল হক মিজু বলেন, “আমরা আমাদের বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার শিক্ষার্থী, কর্মকর্তা এবং শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ সবাই মিলে আজ একত্রিত হয়ে ইফতার সম্পন্ন করছি। সেই সঙ্গে দেশ এবং দেশের কল্যাণের জন্য দোয়া করেছি। আমাদের বৃহত্তর রংপুরের সবাই সব সময় সবার পাশে থাকে এবং একত্রিত হওয়ার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। আশা করি, বৃহত্তর রংপুর সমিতির শিক্ষার্থীরা সব সময় সবার পাশে থাকবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে ছাত্রদলের নতুন নেতৃত্ব, শিক্ষার্থীদের কল্যাণের প্রতিশ্রুতি

ছুটির সময় ডাইনিং বন্ধ থাকায় শিক্ষাথী ও ম্যানেজারের উপর নেতিবাচক প্রভাব

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ডিআইইউ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ; দুর্ঘটনা,খুন, নাকি অন্যকিছু?

বারো শতাধিক শিক্ষার্থীর মাঝে ইবি ছাত্রশিবিরের ইফতার বিতরণ

ভিজিডি কার্ড বিতরণে অর্থ বাণিজ্যের অভিযোগ, ফের বিতর্কের কেন্দ্রে বড়ভিটা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু

শেকৃবিতে সরিষার উন্নত জাত উদ্ভাবন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬.৫ শতাংশ, মার্চের মধ্যেই ফল প্রকাশ

রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

ইবিতে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক সেমিনার