শুক্রবার, 14 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
Delowar Mahmud
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ - ৬:৫৬ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) “ফলপ্রসূ রমজান” (সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান) শীর্ষক এক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাড্ডার সাতারকুলে অবস্থিত শিক্ষক-ছাত্র মিলনায়তন কেন্দ্রে এই সেমিনারটি আয়োজিত হয়।

এই সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ উস্তাদ আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাজী আক্কাস আলী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক আব্দুল বাসেত, অধ্যাপক শাহ্‌ আলম চৌধুরী এবং সহযোগী অধ্যাপক আতিকুর রহমান মামুনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রধান আলোচকের বক্তব্যে আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রমজান মাসে কোন কাজগুলো করলে অধিক লাভবান হওয়া যায়, সে বিষয়গুলোর ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি পবিত্র কোরআনের আত্মশুদ্ধির পরামর্শের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। মহানবী হযরত মুহাম্মদ (সা.) যেভাবে ইবাদত করার নির্দেশ দিয়েছেন, সেভাবে ইবাদত করার পরামর্শ দেন। রমজান মাসে বেশি বেশি দান-সাদকা এবং কোরআন তেলাওয়াতের দিকে মনোনিবেশ করার কথা বলেন। তিনি অযথা সময় নষ্ট না করে বেশি বেশি আমলে নিয়োজিত থাকার আহ্বান জানান। রমজান মাস কোরআন নাজিলের মাস হওয়ায়, এ মাসে ব্যবসায়ীদের দুনিয়ার ব্যবসার চেয়ে পরকালের ব্যবসার দিকে মনোনিবেশ করার আহ্বান জানান। বিকেলে আসরের নামাজের পর ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে “সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান” শীর্ষক সেমিনারটির সমাপ্তি ঘটে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

গোবিপ্রবি’তে শিক্ষকদের গবেষণায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা

পুঠিয়ার বিড়ালদহ মাজারে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

ঢাকার বুকে একখণ্ড দিনাজপুর: মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

মেসি এক অমর গল্পের নাম

রাজশাহীতে গরুরহাট নিয়ে উত্তেজনা

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক আহত

রাবিতে প্রথমবারের মতো একুশে বইমেলা আয়োজন করছে প্রশাসন