শনিবার, 15 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শিশুর মর্মান্তিক মৃত্যু: ছাদ থেকে পড়ে প্রাণ হারালো এক অবুঝ প্রাণ

প্রতিবেদক
মোঃ নয়ন মিয়া , সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ১৫ মার্চ ২০২৫ - ১২:২০ পূর্বাহ্ন

 

চট্টগ্রাম, ১৪ মার্চ ২০২৫:

চট্টগ্রামের ২ নম্বর মাইলের মাথা, আলি মাঝির পাড়ায় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। আজ শুক্রবার, জুমার নামাজের সময়, একটি শিশু ছাদ থেকে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজে ব্যস্ত থাকায় শিশুটি ছাদে উঠে যায়। তবে কীভাবে সে নিচে পড়ে যায়, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার পর দ্রুত শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়।

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী বলেন, “এটি আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। আমরা যেন নিজেদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে আরও যত্নবান হই।”

আল্লাহ শিশুটিকে জান্নাতবাসী করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার শক্তি দিন। আমিন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন

ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ

যবিপ্রবিতে উন্নত মম শিরের বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াইলে পৃথক তিনটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩

যবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিলে কিক মেরে ভারত পাঠানো হবে: ডা. আতিক মোজাহিদ

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

ফ্যাসিস্ট সরকারের অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিলসহ ৯ দফা দাবি প্রস্তাবনা ইবি শাখা ছাত্রদলের

নড়াইলে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু