রবিবার, 23 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ

প্রতিবেদক
shafiel alam sumon
রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:২৬ অপরাহ্ন

ময়মনসিংহে ক্লাস বর্জন করে মেডিকেল কলেজ শিক্ষার্থীরা বিক্ষোভ শফিয়েল আলম সুমন ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ চত্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেলে ম্যাটসদের ডাক্তার পদবি ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। মেডিকেলের শিক্ষার্থীরা অনেক কষ্ট করে পড়াশুনা করে, কিন্তু এসএসসি পাস করে ম্যাটসের শিক্ষার্থীরা ডাক্তার সেজে বসে। এসব নৈরাজ্য বন্ধ করতে হবে। বিক্ষোভকারীরা আরো বলেন, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবি স্বাস্থ্য খাতে একটি বিপ্লব ঘটাতে পারে। দাবিগুলো বাস্তবায়িত হলে একদিকে যেমন স্বাস্থ্য খাতের অব্যবস্থা ও অনিশ্চয়তা দূর হবে, তেমনি অন্যদিকে রোগী ও সাধারণ মানুষ উপকৃত হবে। তাই সারা বাংলাদেশের মেডিকেল কলেজগুলোর সঙ্গে একমত হয়ে তারা আজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ প্রাঙ্গণে সমবেত হয়েছে। যৌক্তিক পাঁচ দফা দাবি না মানা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। দাবি শিগগিরই না মানলে কাল থেকে হাসপাতাল ও ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন করতে বাধ্য হবে বলেন জানান শিক্ষার্থীরা। উল্লেখ্য, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি হলো– ১ এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। বিএমডিসি নিবন্ধন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে হাসিনা সরকার ম্যাটসদের (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া শুরু করেছে। এই ম্যাটসদের বিএমডিসি থেকে নিবন্ধন দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে। ২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওভার দ্য কাউন্টার বা ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস বা বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরের কোনো ওষুধ বিক্রি করতে পারবে না। ৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে। প্রতিবছর ৪–৫ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে। চিকিৎসকদের বিসিএসে বয়সসীমা ৩৪ বছর করতে হবে। ৪. সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলো বন্ধ করতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। ৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বশেমুরবিপ্রবিতে নতুন ছাত্র উপদেষ্টা নিয়োগ

বাউ সেফ ভেট: নিরাপদ ব্রয়লার উৎপাদনে বাকৃবির সাফল্য

জাবিপ্রবি শিক্ষকের বাসায় চুরি

বগুড়ায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল বিকল্প বিদ্যুতের সংযোগ নেই লোডশেডিংয়ে ওষ্ঠাগত রোগীদের প্রাণ

ফুলবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক 

যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব, সম্পাদক সাব্বির

ঐক্য কাম্য, কিন্তু জুলাই সনদ ও বিচার ছাড়া তফসিল নয়: হাসতান আব্দুল্লাহ’র হুশিয়ারি

দিনে বখশিশের খোঁজে ব্যস্ত নৈশপ্রহরী, রাতে দায়িত্বে গাফিলতি

সোনাগাজীতে শিক্ষকের বিরুদ্ধে মার্ক টেম্পারিং এর অভিযোগ