রবিবার, 16 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুর

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
রবিবার, ১৬ মার্চ ২০২৫ - ৪:২৮ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটে এইচএসসি (বিএমটি) ২০২৫ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রভাষক মো. কামরুল হাসানের বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, আজ ১৬ মার্চ সকাল ১১:৩০ টায় কয়েকজন শিক্ষার্থী ফর্ম পূরণের জন্য নির্ধারিত ফি দিতে অস্বীকার করেন এবং প্রভাষকের সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা অফিসের টেবিলের কাগজপত্র ছুড়ে ফেলে দেন এবং চেয়ার উল্টে দেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. সমীর আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। কেউ এখনো কোনো অভিযোগ করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চুরির অভিযোগে কুবি শিক্ষার্থীকে পুলিশে

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

গাজী টায়ারস অগ্নিকাণ্ডে ঘটনায় ৫ যুবক গ্রেপ্তার

দীর্ঘদিন কার্যক্রম স্থগিত থাকার পর বুটেক্সডিসির নতুন নেতৃত্বে আলভী ও তামজিদ

রাবি ক্যাম্পাসের অভ্যন্তরে অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

ইবিতে আদর্শ সমাজ বিনির্মানে তরুণদের ভাবনা শীর্ষক আলোচনাসভা

ইবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে নিখোঁজ হওয়া ০৩ বন্ধুর মরদেহ উদ্ধার

ভর্তি পরীক্ষায় যানজট কমাতে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে পাবিপ্রবি প্রশাসন

ফুলবাড়ীতে আলোচনা সভা ও ইফতার মাহফিল