মঙ্গলবার, 18 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস এর প্রস্তুতিমূলক আলোচনা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ - ১২:৪৫ অপরাহ্ন

এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের আয়োজনে ১৮ই মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে মাসিক সমন্বয় সভা ,গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস এর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ আদনান। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোসাম্মা ৎ নাবিলা ফেরদৌস ,থানা অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কার সিদ্দিক, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, এল, জি, ই, ডি, প্রকৌশল, সমাজ সেবা কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, বি এম ডি এ প্রকৌশলী, এ জি এম পল্লী বিদ্যুতায়ন সরাইগাছি, বি জিবি কোম্পানি অধিনায়ক নিতপুর সিমান্ত, পোরশা থানা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, মহিলা বিষয়ক কর্মকর্তা, সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। সভাপতি সাহেব বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দাপ্তরিক কর্মকান্ড সম্পর্কে শোনেন এবং দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। মাসিক সমন্বয় সভা শেষে গণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা আরম্ভ হয়। বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষকদের প্রস্তুতিমূলক আলোচনা শোনেন এবং পরিশেষে সবার সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন মহান স্বাধীনতা দিবস সুন্দরভাবে উদযাপিত করতে হবে এবং শহীদদের প্রতি সমবেদনা ও দোয়া করতে হবে। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে মহান স্বাধীনতা দিবস সুন্দরভাবে উদযাপিত করার আশা প্রকাশ করে সবার সমাপ্তি ঘটায়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নিষেধাজ্ঞা অমান্য করে পবিপ্রবিতে ছাত্রদলের কর্মীসভা; শিক্ষার্থীদের ক্ষোভ

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

কুড়িগ্রামে নিয়োগ জালিয়াতি: কামাত আঙ্গারিয়া মাদ্রাসার সুপার গ্রেফতার

পবিপ্রবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৬৫ শতাংশ 

‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই আমরা’-যশোরে বাফুফে সভাপতি

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম

ময়মনসিংহে র‌্যাবের অভিযানে বিদেশী মদ সহ আটক ৩

ব্রয়লার পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

বরগুনা জেলা মহিলা আ.লীগের সভাপতি ও সাবেক এমপির স্ত্রীর নামে ২ ফ্ল্যাট জব্দ, ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইবিতে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে আইন বিভাগের শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন