রবিবার, 3 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

প্রতিবেদক
হুরায়রা হাবিব, জাবি প্রতিনিধি
রবিবার, ৩ নভেম্বর ২০২৪ - ৭:৩৪ অপরাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল ইসলামকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 
 
রবিবার (৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর ১৩ (১) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
 
তবে এই নিয়োগে কিছু শর্তও দেয়া হয়েছে। শর্তগুলো হলো, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর হবে, এই পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব, প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন গড়ার অঙ্গীকার

রাগবি ক্লাব কাপ ২০২৫: চ্যাম্পিয়ন এস.আর রাগবি

পোরশায় অনৈতিক কাজে সেনা সদস্য সহ চারজন আটক

পবিপ্রবিতে মেয়েদের আন্তঃঅনুষদীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন সিএসই

পোরশায় নবতান সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে কেরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত

মাওলানা ভাসানীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও স্মৃতিচিহ্ন বিলুপ্তপ্রায়

কুবির সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত

নড়াইলে যুবকের মরদেহ উদ্ধার 

দূর্ঘটনায় লাশ হয়ে বাড়িতে আসলো চঞ্চল

যশোরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট বোন নিহত