শুক্রবার, 21 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
শুক্রবার, ২১ মার্চ ২০২৫ - ৫:০৪ অপরাহ্ন

জয়পুরহাটের পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় উপজেলা প্রশাসন এবং নওগাঁ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৯ মার্চ (বুধবার) দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে লাচ্ছা সেমাই তৈরির কারখানায় সিএম সনদ না থাকা লাচ্ছা সেমাই পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণের অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা গনেশপুর গ্রামের আনোয়ার হোসেনের ১০ হাজার, মালঞ্চা গ্রামের শাহাদাত হোসেনের লাচ্ছার কারখানায়, দুই হাজার ও রাখী সুইটমিটকে সিএম সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন, মোড়কজাতকরণ ও বাজারজাতকরণের অপরাধে দুই হাজার টাকা সহ ১৪ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই এর আঞ্চলিক কার্যালয়, নওগাঁ অফিসের ফিল্ড অফিসার (সিএম) মোঃ সাখাওয়াত হোসেন। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিএসটিআই, নওগাঁ আঞ্চলিক অফিসের ফিল্ড অফিসার সাখাওয়াত হোসেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে রহস্যময় বার্তা

শহীদ আবু সাঈদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-এর শুভ উদ্বোধন

দুমকিতে কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার, মামলা নিতে পুলিশের গড়িমসি!

সরকারি জলমহালের মাছ অবৈধভাবে ধরার পায়তারার অভিযোগ ওঠেছে  

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর

জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে ইবি ছাত্রদলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাবিতে স্থগিতকৃত প্রাথমিক আবেদন শুরু ২৭ জানুয়ারি

বাকৃবির আশরাফুল হক হলে জুলাই বিপ্লব টুর্নামেন্টের পুরস্কার বিতরণী

সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধের হুমকি

ইসরায়েল-ইরান সংঘাতে ট্রাম্পের আচরণে নাটকীয় পরিবর্তন