রবিবার, 3 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বর্তমান ক্যাম্পাস নিয়ে বিনিময় চুক্তি বাতিল চায় জবি ছাত্রদল   

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
রবিবার, ৩ নভেম্বর ২০২৪ - ৯:৩৭ অপরাহ্ন

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস নিয়ে কোনো বিনিময় চুক্তি থাকলে তা বাতিল করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমন্বয়ের জন্য গঠিত কমিটির মতবিনিময় সভায় এ দাবি করেন শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম। 

আসাদুজ্জামান আসলাম বলেন, ১৬ বছর ধরে যাদের দ্বারা শিক্ষার্থীরা হয়রানি ও হামলার শিকার হয়েছে তাদের দ্রুত বিচার করতে হবে। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এমন প্রমাণিত হলে জড়িতদের সনদ বাতিলেরও দাবি করছি। 

তিনি আরও বলেন, জুলাই বিল্পবে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য আর্থিক ফান্ড কালেকশন, ই-লাইব্রেরি আধুনিকায়ন ব্যবস্থা করাসহ শহীদ ও আহতদের জন্য সম্মাননা স্মারক দেয়ার দাবি জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে মিলেমিশে কাজ করতে চাই।

ছাত্রদল সভাপতি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ খুবই কম। এই বরাদ্দের পরিমাণ বাড়াতে হবে। এ ছড়া ছাত্রী হলে সিট বরাদ্দের ক্ষেত্রে দূরত্ব, আর্থিক অবস্থা ও মেধার মূল্যায়ন করতে হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংশ্লিষ্ট বিষয়াদি সমাধানে গঠিত কমিটির সদস্য, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফ্রন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

‘বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’- ড. মাহাদী আমিন

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

বাকৃবিতে নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন, শিক্ষার্থীদের ক্ষোভ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি

ইবিতে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

হাবিপ্রবিতে পাঠকবন্ধুর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডিআইইউ’তে অর্থনীতি বিভাগের ৮ম ব্যাচের গ্রাজুয়েশন সেরমনি অনুষ্ঠিত

বছরের প্রথম দিনে সড়কে ঝরলো বৃদ্ধের প্রাণ

ময়মনসিংহ ডিবি ও র‌্যাব-১৪ জালে ০৫ ছিনতাইকারী’

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান