সোমবার, 4 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৩ দফা দাবীতে আন্দোলনে জবি শিক্ষার্থীরা, সমাধান চায় রাজপথে

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
সোমবার, ৪ নভেম্বর ২০২৪ - ৬:৩৪ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দ্বিতীয় ক্যাম্পাস ও আবাসন সমস্যা নিরসনে  জবি সাধারণ শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে আন্দোলন করেছে। দাবি আদায়ে এসি রুমে আলোচনায় বসতে চায়না বলেও  জানিয়েছে তারা।

সোমবার (৪ নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর হতে শিক্ষার্থীদের আন্দোলনের সুত্রাপাত হয়। ৩ দফা দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাস প্রদক্ষিন করে তাঁতিবাজার অবরোধ করে। এরপর আন্দোলনকারী  শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভিসি ভবনের সামনে এসে ভুয়া ভুয়া স্লোগানে  মেতে উঠে।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ  প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ০৭ দিনের মধ্যে প্রজেক্ট ডিরেক্টর হিসাবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ করতে হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা আসতে হবে যে সেনাবাহিনীর হাতে ২য় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে  সুস্পষ্ট রূপরেখা দিতে হবে (অগ্রাধিকার ভিত্তিতে হল ), অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার আমলে করা সকল অনৈতিক চুক্তি বাতিল করতে হবে। দাবী উত্থাপনের পাশাপাশি প্রশাসনের আলোচনার প্রস্তাবকে প্রত্যাক্ষাণ করে রাজপথে  সমাধান করার প্রয়াসও ব্যক্ত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের ভূমি প্রাপ্তির আট বছর অতিক্রম করলেও এখনো কোন বলার মতো কাজ দৃশ্যমান হয়নি। যারা  এ পর্যন্ত নীতিনির্ধারক ছিলো তারা সকলে এতদিন শিক্ষার্থীদের সামনে মূলো ঝুলিয়ে লুটেপোটে খেয়েছেন। তারা আরো জানান, জবিয়ানরা অধিকার আদায় পূর্বের মতোই সোচ্চার। রাজপথে থেকে তারা আবাসন সমস্যা ও দ্বিতীয় ক্যাম্পাস সমস্যা নীরসন করবে।  প্রতিটি হল আন্দোলনকে আলোচনার নামে দমন করার যে প্রয়াস সেটাতে কোনমতেই পা দেবে না শিক্ষার্থীরা। প্রশাসন আলোচনা করতে চাইলে এসি ভবনে  না বসে  রাজপথে শিক্ষার্থীদের সাথে বসতে হবে বলেও জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

জবি শিক্ষার্থী শাহিন আলম বলেন,রাজপথে ফয়সালার মাধ্যমে আমরা আমাদের অধিকার নিশ্চিত করবো।  প্রশাসনের কাছে কাছে ক্যাম্পাসের কার্যক্রম হস্তগত না রেখে সেনাবাহিনীর কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।রাজপথের আলোচনার মাধ্যমে সমাধান করা  ব্যাতিত  অন্য পদ্ধতিতে যাবেনা শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে চরাঞ্চল উন্নয়নে সাংবাদিক ও এনজিওদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো

যশোরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ব্যতিক্রমী আনন্দ মিলন মেলায়

বাকৃবিতে রেল ক্লিপ চুরির সময় হাতেনাতে ধরা চোর

ইসরায়েলি হামলায় ইরানের আরো দুই জ্যেষ্ঠ জেনারেল নিহত

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাবিতে আরইউমুনা’র উদ্যোগে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫’ শুরু ২০ই ফেব্রুয়ারি

ইবিতে চুড়ান্ত ভর্তি শেষে আসন ফাঁকা ১০৩ টি

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

বুলেটিন বার্তায় প্রকাশিত তানভীর শাকিলের কবিতা স্বপ্নের উড়ান