সোমবার, 28 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খানসামায় ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে উপচে পড়া ভিড়

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ - ৭:২২ অপরাহ্ন

দিনাজপুরের খানসামায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে স্থানীয়দের উপচেপড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার থেকে হাজার হাজার দর্শকের সমাগমে তথা নানা বয়সী মানুয় এই খেলা উপভোগ করেছেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু কিশোররা।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণ বালাপাড়া ডোমটারী মোড়ে ইয়াং স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসালামের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সফিকুল ইসলাম, ভাবকী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম শাহ্, ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর চৌধুরীসহ আরো অনেকে।

ফাইনাল এই ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ঠাকুরগাঁও তরতবাড়ী বাপ-বেটা একদাশকে হারিয়ে বিজয়ী হয় নীলফামারী কুন্দপুকুর ডাক্তারপাড়া স্পোর্টিং ক্লাব। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

র‍্যাগিংয়ের ঘটনায় বাকৃবির তিন নারী শিক্ষার্থী হল থেকে সাময়িকভাবে বহিষ্কার

কুবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও পরিসংখ্যান বিভাগ

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

গাজায় গণহত্যার প্রতিবাদে রাবি ছাত্রদলের মানববন্ধন

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

পারস্য উপসাগরের দরজায় তালা দেওয়ার হুমকি ইরানের

আতিয়া মসজিদ বাংলাদেশি নোটে ফিরিয়ে আনার জন্য টাংগাইল জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান